চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ প্রতিরোধে কোটি কণ্ঠে জাতীয় সংগীত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 পূর্বাহ্ন 11, ডিসেম্বর 2015
in বাংলাদেশ
A A

লাখ কণ্ঠে নয়; কোটি কণ্ঠে বিশ্বব্যাপী জাতীয় সঙ্গীত গাইবেন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মুক্তিকামী সকল মানুষ, জাতীয় সঙ্গীতের পবিত্র সুরে বিশ্বব্যাপী প্রতিহত করবেন যুদ্ধাপরাধ, মৌলবাদ ও জঙ্গিবাদী অপশক্তিকে; শপথ নেবেন মুক্তিযুদ্ধের চেতনাপ্রসূত শোষণমুক্ত, বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে।

বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির উদ্যোগে গত দু’বছরের ন্যায় এ বছরও ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিজয় উৎসব ২০১৫।

এ উপলক্ষে আজ ঢাকা রিপোর্টাস ইউনিটিতে এক সংবাদ সম্মেলন আয়োজন করে ৭১ ফাউন্ডেশন।

এ বছর প্রতিটি জেলা-উপজেলা-ইউনিয়ন-গ্রামসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বাইরে, পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত বাঙালিসহ আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার সমর্থনকারী সকল মানুষ বিকেল ০৪:৩১ মিনিটে গাইবেন আমাদের প্রাণের জাতীয় সঙ্গীত- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি.. 

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,  স্বাধীনতার চুয়াল্লিশ বছরে বাংলাদেশ যেমন এগিয়ে এসেছে সামনে, তেমনি একাত্তরের পরাজিত শক্তির হিংস্র থাবা বারবার আক্রান্ত করেছে বাংলাদেশের অগ্রযাত্রাকে। একাত্তরের কুখ্যাত যুদ্ধাপরাধীদের বিচার কাজ চলছে, কার্যকর হচ্ছে রাজাকারদের বিচার; তেমনি একাত্তরের মতোই মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি হত্যা করছে স্বাধীনতার পক্ষের লেখক-প্রকাশকসহ মুক্তচিন্তক মানুষদের। ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে বিভেদ সংঘাত সংঘর্ষ ও হানাহানি সৃষ্টির উদ্দেশ্যে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। তাই এবারের বিজয় দিবস উদযাপন হবে আরও সাহসী, আরও প্রাণবন্ত আরও বর্ণিল।

ওই আয়োজনে দেশের সংস্কৃতিসহ জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা, বিশ্বব্যাপী কোটি কণ্ঠে প্রাণের জাতীয় সঙ্গীত, আগামী বাংলাদেশের শপথ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কণ্ঠে মুক্তিযুদ্ধের গান, বিজয় আতশ সজ্জা, বিজয় মঞ্চে জনপ্রিয় ব্যান্ডদলের অংশগ্রহণে ‘কনসার্ট ফর ফ্রিডম’ আয়োজন করা হয়েছে।

বিজয় দিবস উদযাপন জাতীয় কমিটির আহবায়ক অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাত, যুগ্ম-আহবায়ক কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং সদস্য-সচিব গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। কমিটির উপদেষ্টা পর্ষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী।

বিজয় উৎসব ২০১৫ অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে বেলা এগারোটায়। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপদেষ্টা পর্ষদের অন্যতম সদস্য সাবেক প্রধান বিচারপতি এ বি এম খাইরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের এমিরেটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. অজয় রায় এবং মুক্তিযোদ্ধা ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষণী।

Tags: সোহরাওয়ার্দী উদ্যান
Previous Post

টাঙ্গাইল মুক্তদিবসে টাঙ্গাইলে কবিতা উৎসব

Next Post

ময়মনসিংহে আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের অডিশন অনুষ্ঠিত

Next Post

ময়মনসিংহে আড়ং ডেইরি চ্যানেল আই বাংলার গানের অডিশন অনুষ্ঠিত

পলাশবাড়ী জামায়াতের আমির গ্রেফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT