চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনে দীর্ঘতর আত্মত্যাগের তালিকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 31, মার্চ 2017
in বাংলাদেশ
A A

জঙ্গিবাদ দমনে দীর্ঘতর হচ্ছে আত্মত্যাগের তালিকা। বারবারই দেশকে সুরক্ষিত করতে গিয়ে নিজেদের জীবন বলি দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তালিকার সর্বশেষ শিকার র‌্যাবের গোয়েন্দ প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। দীর্ঘসময় মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বৃহস্পতিবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

গত শনিবার সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পরই ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ ব্যক্তি নিহত হন। সেসময় আহত হয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ আরো প্রায় ৪০ জন। দীর্ঘসময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন কর্নেল আজাদ।

শুধু কর্নেল আজাদ নয় এভাবেই দেশকে জঙ্গিবাদ মুক্ত করতে প্রাণ ত্যাগ করেছেন আরো বেশ কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। শনিবার সিলেটের শিববাড়িতে বোমা বিষ্ফোরণের ওই ঘটনাতেই নিহত হন পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম। জঙ্গিদের বোমা বিস্ফোরণে নিহত পুলিশের পরিদর্শক মনিরুল ইসলামের বাড়ি নোয়াখালী জেলার সদরের মান্নান নগরে।

সেই বিস্ফোরণের ঘটনায় নিহত আরেক পুলিশ কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ আবু কয়সার দিপুর বাড়ি সুনামগঞ্জে। তিনি শহরের জামাইপাড়া এলাকার মৃত আছদ্দর আলী চৌধুরীর ছেলে। সাত ভাই এক বোনের মধ্যে দিপু তৃতীয়।

২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজানে জঙ্গিদের নিক্ষেপ করা বোমায় সিনিয়র সহকারী কমিশনার রবিউল করিম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান গুরুতর আহত হন। ওই রাতেই গুলশান ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা দুজনই। সালাউদ্দিন খানের বাড়ি গোপালগঞ্জের সদরে। আর রবিউল করিমের বাড়ি মানিকগঞ্জের সদর থানায়।

এদিকে গত বছরের ৭ জুলাই সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ-উল-ফিতরের নামাজে নিরাপত্তায় দায়িত্ব পালনকালে জঙ্গিদের হামলায় মারা যান কনস্টেবল আনছারুল হক ও জহিরুল ইসলাম। কনস্টেবল আনছারুল হকের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানায়। তিনি স্ত্রী ও বৃদ্ধ মাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার জহিরুল হক বৃদ্ধা মাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।

জঙ্গিবাদ দমনের গুরুদায়িত্ব পালনকালে দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই আত্মত্যাগের মিছিলের মধ্যেই দেশজুড়ে চলছে জঙ্গি দমন অভিযান। আজ (৩১ মার্চ) মৌলভীবাজার ও কুমিল্লায় দুটি পৃথক অভিযানে অংশ নিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনী।

Tags: জঙ্গি আস্তানায় অভিযাননিহত
Previous Post

নৌকা বুকে নিয়ে কেন্দ্রে ঢুকে ধানের শীষে ভোট দিয়েছে জনগণ: নোমান

Next Post

‘চিরচেনা’ মেসিকে মনে পড়ল ফ্যাব্রিগাসের

Next Post

‘চিরচেনা’ মেসিকে মনে পড়ল ফ্যাব্রিগাসের

সেলফি ভয়ঙ্কর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT