চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদ দমনের সফলতাকে ধরে রাখতে হবে: র‌্যাব মহাপরিচালক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:59 অপরাহ্ন 01, জুলাই 2020
in - সেমি লিড, অপরাধ
A A
র‌্যাবের মহাপরিচালক জঙ্গি দমন অভিযানের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে জঙ্গিবাদ যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, “আমরা কিন্তু আত্মতুষ্টিতে ভুগছি না। জঙ্গিবাদ দমনের যে সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ধরে রাখতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে।”

হলি আর্টিজান রেস্তোরাঁয় নৃশংস হামলার চতুর্থ বাষিকী উপলক্ষে বুধবার সকালে ঘটনাস্থলে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে এসে এ কথা বলেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি)।

২০১৬ সালের এই দিনে পাঁচ অস্ত্রধারী জঙ্গি রাজধানীর গুলশানে অবস্থিত হলি আর্টিজান বেকারিতে হামলা করে।সেখানে অবস্থানরত দেশি-বিদেশী ব্যক্তিদের জিম্মি করে। পরে তাদের মধ্যে ২০ জনকে নির্মমভাবে হত্যা করে জঙ্গি সদস্যরা। এদের মধ্যে তিনজন বাংলাদেশি, সাতজন জাপানি, নয়জন ইতালীয় এবং একজন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়াও নিহত হন দুই পুলিশ কর্মকর্তা।

জঙ্গি সংগঠনগুলোর সক্ষমতা কেমন, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন: জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্ব জঙ্গিবাদ মোকাবেলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। আমি মনে করি জঙ্গিবিরোধী কার্যক্রম সফলতা সফল ভাবে আমরা বাস্তবায়ন করতে পেরেছি।এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা আশা করছি।

র‌্যাব মহাপরিচালক বলেন, হলি আর্টিজান হামলার ঘটনার আগ থেকেই র‌্যাব দেশের জঙ্গি বিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। হলি আর্টিজান হামলার ঘটনার পর আমরা অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতিতেও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সদস্যদের গ্রেপ্তার করছে র‌্যাব।

“আমি মনে করি, আমরা এক ধাপ এগিয়ে আছি, জঙ্গি সংগঠনের সদস্যরা যখনই কোনো পরিকল্পনা করছে তখনই আমরা গোয়েন্দা তথ্য পেয়ে কাজ করছি এবং তাদের আটক করতে সক্ষম হচ্ছি। বর্তমানে জঙ্গিবাদ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।”

র‌্যাবের কর্মকর্তারা জঙ্গিবাদ দমনের সফলতা স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, হলি আর্টিজান হামলার ঘটনার পর থেকে র‌্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সব ইউনিট একত্রিত হয়ে জঙ্গিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করি। সফলতার সঙ্গে জঙ্গিদের সক্ষমতা ভেঙে দিতে আমরা সফল হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা জনগণকে সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দেশের জঙ্গি নিয়ন্ত্রণে সফলতা পেয়েছি।

হলি আর্টিজান হামলার ঘটনায় নিহত ও পরিকল্পনাকারীসহ জঙ্গি সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেটি তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে বর্তমানে মামলাটি বিচারাধীন রয়েছে। আমরা আশা করছি খুব দ্রুতই এর বিচার সম্পন্ন হবে আসামীরা সাজা পাবে।

জঙ্গিবাদ দমনে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিসহ সকলেই সকল পর্যায়ের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এর জন্য সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

Tags: র‌্যাব মহাপরিচালকহলি আর্টিজান
Previous Post

করোনা সংক্রমণরোধে পশুরহাটের সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন ওবায়দুল কাদের

Next Post

নারীবাদ কোনো ‘ফ্যাশন’ নয়: কেট ব্ল্যানচেট

Next Post
কেট ব্ল্যানচেট হাস্যোজ্জ্বল মুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নারীবাদ কোনো 'ফ্যাশন' নয়: কেট ব্ল্যানচেট

চ্যানেল আই অনলাইন নাটক পাগলীর প্রেমের প্রধান চরিত্ররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার দুপুরে অমিত-শাবনূর-বাপ্পারাজের ‘পাগলীর প্রেম’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT