চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিবাদের আগুন নিয়ে খেলবেন না: মির্জা ফখরুল

রাহুল রায় by রাহুল রায়
2:43 অপরাহ্ন 25, জুন 2016
in রাজনীতি
A A

জঙ্গিবাদের আগুন নিয়ে না খেলে সরকারকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহবান জানিয়েছে বিএনপি। দলের নেতারা বলেছেন গণতন্ত্র ফিরে আসলেই জঙ্গিবাদ পালাবে।

ড. মনিরুজ্জামান মিয়ার স্মরণে আলোচনা জিয়া পরিষদের আলোচনা সভায় সাঁড়াশি অভিযান আর মিথ্যা মামলায় বিএনপি নেতাদের হয়রানির অভিযোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জঙ্গিবাদ নিয়ে দুই দলের পাল্টাপাল্টি অভিযোগের ধারাবাহিকতায় মির্জা ফখরুল জঙ্গিবাদের জন্য আবারও সরকারকে দায়ী করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারকে বলেছি আগুন নিয়ে খেলবেন না। বার বার বলেছি ফিরে আসুন। এবং সত্যিকার অর্থেই দেশকে গণতান্ত্রিক পর্যায়ে আনতে শুরু করুন। রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করতে দিন। সবকিছুই তো করেই ফেলেছেন। গণতন্ত্রের ক্ষেত্রগুলোকেও প্রসারিত করুন। জানালা-দরজা খুলে দিন, জঙ্গিবাদ এমনিই গণতন্ত্রের কাছে পরাজিত হবে।’

বিদেশি নাগরিক তাবেলা হত্যকাণ্ডে বিএনপিকে জড়ানোর ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। বলেন, ‘বিএনপিকে জড়ানোর উদ্দেশ্যে ঢাকা মহানগর বিএনপির নেতা ও সাবেক কমিশনার এমএ কাইয়ুম সাহেবকে প্রধান আসামী করে চার্জশিট দাখিল করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিলই নেই।’

তিনি বলেন, কাইয়ুম ও তার ভাইকে আসামী করার আসল উদ্দেশ্যই হলো মূল বিষয় থেকে জনগণকে দূরে সরিয়ে নেয়া।

নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও তাবেলা হত্যাকাণ্ডে বিএনপিক জড়ানোর অভিযোগ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

Tags: বিএনপিমির্জা ফখরুল
Previous Post

ছবিতে আইফা’র আসরে তারকাদের গ্ল্যামার

Next Post

অগ্নিদগ্ধ দু’শিশুর জন্য আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন

Next Post

অগ্নিদগ্ধ দু’শিশুর জন্য আট সদস্যের মেডিকেল বোর্ড গঠন

সালমানের মন্তব্যের প্রতিবাদ করায় ধর্ষণের হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT