চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জঙ্গিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যেই নড়াইলে হামলা’

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
3:41 অপরাহ্ন 20, জুলাই 2022
in - সেমি লিড, জনপদ
A A
নড়াইলের সাম্প্রদায়িক হামলার পর পোড়া ঘর ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে জঙ্গিবাদী ও মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই নড়াইলে হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

বুধবার নড়াইলের দিঘলিয়ায় সাম্প্রদায়িক হামলায় দোকান, মন্দিরের আসবাব ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনাস্থল পরিদর্শনে এসে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খানকে সঙ্গে নিয়ে তিনি এসব কথা বলেন।

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ার আকাশ সাহা নামের এক তরুণের নামে একদিন আগে খোলা একটি ফেইসবুক অ্যাকাউন্ট থেকে ধর্ম অবমাননার পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র ঐ এলাকায় কয়েকটি বাড়ি ও মন্দিরে ভাঙচুর চালায় দুবৃত্তরা।

আজ ঘটনাস্থল পরিদর্শন করেন ধর্ম প্রতিমন্ত্রী, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, হিন্দু ধর্মীয় কল্যাণ ও রাজনৈতিক নেতাকর্মীরা।

সারাদেশের অসাম্প্রদায়িকতা রক্ষায় এবং এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে স্থানীয় সাংসদ মাশরাফি বিন মোর্তজা বলেন, সঠিক তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদের নিশ্চিত শাস্তির আওতায় আনা হবে।

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান পঙ্কজ নাথ বলেন, যে চক্র তথ্য প্রযুক্তির অপব্যবহার করে এই মিথ্যাচার, অপপ্রচার ও গুজব ছড়িয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে জনগণকে সাথে নিয়ে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রেখে এই ঐক্যবদ্ধভাবে আমরা মোকাবিলা করব।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, তারা চেষ্টা করছে হিন্দুদের এ দেশ থেকে বিতারিত করে জঙ্গীবাদি, মৌলবাদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। এ ধরনের আক্রমণে ভীত না হয়ে সাহস সঞ্চয় করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিহত করতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িকতার দিকে ধাবিত করতে অরাজকতার বহিপ্রকাশ ঘটাচ্ছে। আসন্ন নির্বচনকে বাঞ্চাল করার লক্ষ্যে এবং দেশের অগ্রযাত্রাকে ব্যহত করতে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে যা প্রতিহত করতেই হবে আমাদের।

ঘটনাস্থল পরিদর্শনশেষে উপজেলা পরিষদে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকল অংশীজনের সাথে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।

 

Tags: নড়াইলমাশরাফি বিন মতুর্জা
Previous Post

বাকেরগঞ্জে বাস চাপায় নিহত ৫

Next Post

ইসির সংলাপে যাবে না বিএনপি

Next Post
বিএনপি ইসির সংলাপে না যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসির সংলাপে যাবে না বিএনপি

লটকনের গাছে ঝুলন্ত ফল, বাংলাদেশি কৃষি চাষের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছর বাড়ছে লটকনের আবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT