চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের ধরার পর আমেরিকান জেনারেল কী করেছিলেন: ট্রাম্পের টুইট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:45 অপরাহ্ন 18, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
অটোর ওপর একটি গাড়ি উল্টে গেছে, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পেনের বার্সেলোনায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে সন্ত্রাসী হামলায় মানুষ হত্যার ঘটনায় টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক জেনারেলের শুকরের রক্তে বুলেট ভিজিয়ে মুসলিম সৈন্যদের খতম করার উদাহরণ টেনে দেয়া তার এই টুইট বার্তা নিয়ে সমালোচনার ঝড় বইছে৷

বার্সেলোনায় হামলার পর খুব দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে টুইট করেন ট্রাম্প৷ সেখানে তিনি জেনারেল জন পার্শিং এর উদাহরণ টানেন। জেনারেল জন পার্শিং ১৯০৯ সাল থেকে ১৯১৩ সাল পর্যন্ত আমেরিকার তৎকালীন উপনিবেশ ফিলিপিন্সের মোরো রাজ্যের গভর্নর ছিলেন৷

কথিত আছে,  জেনারেল পার্সিং সেখানে ইসলামি জঙ্গিগোষ্ঠীকে দমন করার জন্য ৫০ জনকে ধরেন। এর মধ্যে ৪৯ জনকে শুকরের রক্তে ভেজা বুলেট দিয়ে গুলি করান৷ এরপর একজনকে ছেড়ে দেন কী ঘটেছিল তা বলার জন্য৷

আরেকটি ‘মিথ’ চালু আছে, তা হলো পার্শিং মৃত মুসলিম জঙ্গিদের শুকরের সঙ্গে কবর দেন৷ তবে এসব ঘটনার কোনো ঐতিহাসিক সত্যতা নেই৷

ট্রাম্পের টুইট

বার্সেলোনা হামলার কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প এই টুইটটি করেন৷ ট্রাম্পের টুইটটি বাংলা করলে দাঁড়ায়, ‘গবেষণা করে দেখুন, জঙ্গিদের ধরার পর অ্যামেরিকান জেনারেল পার্শিং কী করেছিলেন৷ পরের ৩৫ বছর ইসলামি জঙ্গিবাদ হাওয়া হয়ে গিয়েছিল৷’

ট্রাম্পের এই টুইটের পর সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে৷ গত বছর নির্বাচনের প্রচারণার সময়ও ট্রাম্প এ বিষয়টির অবতারণা করেছিলেন৷ সাউথ ক্যারোলাইনাতে প্রচারণার সময় পার্শিংয়ের নাম খুবই কৃতজ্ঞতার সুরে স্মরণ করেন তিনি৷ অতি ডানপন্থীদের সমর্থন আদায়ে তার এসব কৌশল কাজে লেগেছে বলে ধারণা করা হয়৷

এবারও তার এই মন্তব্য ‘বিশেষ রাজনৈতিক’ ফায়দা লোটার অংশ হিসেবেই করা হয়েছে বলে মনে করা হচ্ছে৷

Tags: ডোনাল্ড ট্রাম্প
Previous Post

এবার ফিনল্যান্ডে ছুুরি নিয়ে হামলা, আহত ৬

Next Post

‘না, না, না,’ কৌতিনহো প্রশ্নে বার্সাকে লিভারপুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘না, না, না,’ কৌতিনহো প্রশ্নে বার্সাকে লিভারপুল

স্ত্রীকে পাশে নিয়ে ফেসবুক লাইভে শাকিল খান

পপিকে অশিক্ষিত বললেন শাকিল খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT