চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গিদের কাছে সেনাবাহিনীর পোশাক-অত্যাধুনিক অস্ত্র

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
1:35 পূর্বাহ্ন 27, ডিসেম্বর 2015
in অন্যান্য, অপরাধ
A A

চট্টগ্রামের এক বাসায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ ( জেএমবি) এর আস্তানা থেকে তিন সদস্যকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্নাইপার রাইফেল, বিস্ফোরক, গুলি ও সেনাবাহিনীর পোশাক।

হাটহাজারি থানার আমান বাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসন নামের দুই তলা বাড়ির নিচতলায় শনিবার রাত দেড়টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব উদ্ধার করে গোয়েন্দা পুলিশ।

এরপরই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল জলিল মণ্ডল তার কার্যালয়ে হওয়া এক সংবাদ সম্মেলনে বলেন, যে জঙ্গিরা ধরা পড়েছে তাদের কাছ থেকে আরো তথ্য পাওয়া যাবে, এবং আশা করছি খুব শিগগিরই সকল জঙ্গি ধরা পড়বে।

এ সময় জঙ্গিদের কাছে সেনাবাহিনীর পোশাক পাওয়া সম্পর্কে জলিল মণ্ডল বলেন, এ পোশাক গুলো বাইরে পাওয়া যায়, শুধু সেনাবাহিনীর নয় পুলিশের পোশাকও বাইরে বানানো যায়।

তিনি বলেন, দেশে এখন আইন করা প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক, সেনাবাহিনীর পোশাক যেন অন্য কোন বেসরকারি সিকিউরিটি ফোর্স, কিংবা সিকিউরিটি গার্ড এজেন্সি ব্যবহার করতে না পারে। এটা সম্পূর্ণ নিষিদ্ধ করা প্রয়োজন।

চট্টগ্রামে জেএমবির আস্তানা থেকে উদ্ধার করা বিপুল পরিমাণ বোমা সরঞ্জাম ও বিস্ফোরক দিয়ে কয়েকটি ভবন উড়িয়ে দেয়া সম্ভব বলে জানিয়েছেন সিএমপি পুলিশ কমিশনার।

উদ্ধার করা এমকে-১১ অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার রাইফেলসহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র সেনাবাহিনীর কাছেও নেই বলে জানান সিএমপি কমিশনার।

এই অভিযানের কারণে জেএমবির ভয়াবহ নাশকতার পরিকল্পনা নশ্যাৎ করে দেওয়া হয়েছে বলে দাবি করেন সিএমপি কমিশনার।

গত ৫ই অক্টোবর কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সদস্য সহ বিপুল পরিমাণ বোমা ও বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্র, গুলি উদ্ধার করা হয়।

তারই সূত্র ধরে গতকাল শনিবার চট্টগ্রাম মহানগরী থেকে ৩ জেএমবি সদস্যকে আটক করে তাদের দেখানো মতে মধ্যরাতে হাটহাজারীর আমান বাজারে জেএমবির চট্টগ্রাম কমান্ডার ফারদিন ওরফে পিয়াসের বাসায় অভিযান চালানো হয়। তবে ফারদিনকে আটক করতে পারেনি পুলিশ।

Tags: চট্টগ্রামজঙ্গি আটকজেএমবি
Previous Post

‘থার্টি ফাস্ট’ নাইটে হামলার আশঙ্কায় পুরো ইউরোপ

Next Post

‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের দখলের মহোৎসব চলছে’

Next Post

‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের দখলের মহোৎসব চলছে’

‘আওয়ামী লীগ সন্ত্রাসীদের দখলের মহোৎসব চলছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT