‘জগ্গা জাসুস’-এর শুটিং আর করছেন না রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। হঠাৎ তাহলে কী হল যে রিলিজের দু’মাস আগে এমন সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুই তারকা!
রহস্য উন্মোচন করলেন পরিচালক অনুরাগ বসু। তিনি জানালেন, ঘটনা অন্য কিছু।
পুরো সিনেমার শুটিং প্রায় শেষ। কিন্তু তাদের দু’জনকে দিয়ে একটা রোমান্টিক গানের শুটিং করাতে চেয়েছিলেন যা ছবির প্রোমোশনালে ব্যবহার করার কথা ছিল। কিন্তু, এই গানটিতে শুটিং এ সময় দিতে পারছেন না রনবীর-ক্যাটরিনা কেউ-ই।
‘জগ্গা জাসুস’ মুক্তি পেতে যাচ্ছে জুলাই মাসের ১৪ তারিখ। ডেকান ক্রনিকেল









