চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় জেলায় ১ দিনে ২৪ জনের মৃত্যুদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 পূর্বাহ্ন 30, নভেম্বর 2015
in অন্যান্য, আদালত
A A

গাজীপুর, নারায়ণগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় আলাদা হত্যা মামলায় এক দিনে ২৪ জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সিলেটে ৩ জনের ফাঁসির অাদেশ:
চলতি বছরের ১১ মার্চ সিলেটের শাহ মীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। তিনদিন পর ১৪ মার্চ নগরীর ঝর্ণারপাড় সোনাতলা এলাকা থেকে পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের বাসার ছাদের চিলেকোটা থেকে আবু সাঈদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

২৩ সেপ্টেম্বর এ মামলায় চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে পুলিশ। সাক্ষ্য গ্রহণের পর সিলেটে শিশু সাঈদ হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ডাদেশ ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ এ মামলার রায় ঘোষণা করেন।

গাজীপুরে যুবলীগ নেতা হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড:
গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি জালাল উদ্দিন হত্যা মামলায় তার স্ত্রীসহ ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

২০০৪ সালের ১৭ আগস্ট কাপাসিয়া উপজেলার মাঠে যুবলীগ নেতা জালালকে প্রকাশ্যে তাকে কুপিয়ে আহত করে আসামীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে ধর্ষণের পর হত্যার ঘটনায় ৫ জনের ফাঁসি:
নারায়ণগঞ্জের বন্দরের নবম শ্রেণীর ছাত্র রাকিবুল হাসান ইমন এবং নবম শ্রেণীর ছাত্রী সোনিয়া আক্তার সাজেদা হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

চট্টগ্রামে সিএনজি চালক হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ডাদেশ:
চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই এবং ইউছুফ নামে এক সিএনজি চালিত অটোরিকশা ড্রাইভারকে হত্যার অপরাধে ৪ জনের ফাঁসি এবং ২জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসি:
কুষ্টিয়ার দৌলতপুরে নয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী লাইলী খাতুনকে হত্যার দায়ে স্বামী রোকন মন্ডলকে মৃত্যুদণ্ডাদেশের রায় দিয়েছেন আদালত।

এসকল রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা।

Tags: ফাঁসিমৃত্যুদণ্ড
Previous Post

মঙ্গলবার শুরু হচ্ছে ব্যান্ড ফেস্ট ২০১৫

Next Post

বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে সাফাই গাইলো পাকিস্তান

Next Post

বাংলাদেশের হাইকমিশনারকে ডেকে সাফাই গাইলো পাকিস্তান

এইডস: ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের কাছে চিকিৎসা সেবা পৌঁছানো যাচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT