চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় কন্যাকে নিয়ে ফুয়াদের নতুন অ্যালবাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 12, নভেম্বর 2019
in বিনোদন
A A

প্রায় সাতবছর পর নতুন অ্যালবাম নিয়ে আসছেন সংগীত তারকা ফুয়াদ আল মুক্তাদির। ‘নারী শক্তি’-কে বিষয়বস্তু ধরে অ্যালবামটিতে গাইবেন ছয় নবীন নারী শিল্পী।

শিল্পী ছয়জন হলেন, আনিকা, তাশফি, ফাইরুজ নাফিজা, জেফার, আশরিন ও প্রাগাতা।

শ্রোতা বিনোদনের পাশাপাশি নারী শক্তিকেও সবার সামনে তুলে ধরতেই ফুয়াদের নতুন এই উদ্যোগ। এ জন্য তিনি নির্বাচন করেছেন ছয় তরুণী শিল্পীকে।

ফুয়াদ বলেন, নতুন কিছু শিল্পীকে নিয়ে অ্যালবামটি করতে যাচ্ছি। নতুনদের মধ্যে অনেক শক্তি থাকে। একসঙ্গে কাজ করতে গিয়ে যে শক্তি আমার মধ্যেও সঞ্চারিত হয়। যাদের দিয়ে গান করাচ্ছি, গত দু’তিন বছর ধরেই তাদের প্রতিভার সঙ্গে পরিচিত আমি। একেক জনের গায়কী ও কণ্ঠস্বর একেকরকম।অ্যালবামটির থিম হচ্ছে ‘নারী শক্তি’। আমারও মেয়ে আছে। আমি চাই সমাজে নারী শক্তির জাগরণ ঘটুক।

ফুয়াদ জানান, অ্যালবামটির সঙ্গীতায়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সেরা মিউজিশিয়ানদের সমন্বয় করবেন তিনি। এ জন্য টিএম রেকর্ডসের প্রতি কৃতজ্ঞতা জানান এই সংগীত পরিচালক।

সর্বশেষ ২০১২ সালে ‘হিট ফ্যাক্টরি’ শিরোনামের অ্যালবাম প্রকাশ করেন ফুয়াদ। এরপর বিভিন্ন সময় সিঙ্গেল ট্র্যাক ও জিঙ্গেলের কাজ করলেও গুচ্ছগানের আয়োজন করা হয়নি দীর্ঘদিন। প্রায় সাত বছর পর এবার অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

Tags: অ্যালবামআনিকাজেফারতাশফিফুয়াদ
Previous Post

দুই বছর নিষিদ্ধ হতে পারেন রোনালদো!

Next Post

কোনালের উপস্থাপনায় অজানা হুমায়ূন

Next Post

কোনালের উপস্থাপনায় অজানা হুমায়ূন

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতা: কারণ অনুসন্ধান করে প্রতিবেদন দিতে নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT