চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয়ে মাত্র এক হার

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
3:10 পূর্বাহ্ন 09, মে 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশ-পকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে ৩২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান। এই জয়ে ১-০ তে সিরিজ জিতে নিল সফরকারীরা।

পাকিস্তানের প্রথম ইনিংসে আজাহার আলির ডাবল সেঞ্চুরি ও ইউনিস খান এবং আসাদ শফিকের সেঞ্চুরিতে ৫৫৭ রান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেন তাইজুল ইসলাম।

বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে সাকিব আল হাসানের অপরাজিত ৮৯ রানের উপর ভর করে ২০০ রানের কোটা টপকায়। সাকিব শেষ পর্যন্ত ৮৯ রানে অপরাজিত থাকেন।বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান।পাকিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন ওহাব রিয়াজ ও ইয়াসির শাহ।

৩৫৪ রানের লিড পায় সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১৯৫ রান। সর্বোচ্চ ৮২ রান আসে মিজবাহ উল হকের ব্যাট থেকে।

স্বাগতিকদের হয়ে দুইটি উইকেট নেন মোহাম্মদ শহীদ। ৫৫০ রানের জয়ের লক্ষ্য দাঁড়ায় টিম টাইগার্সের সামনে।

এর আগে, ৫৫০ রানের অসম্ভব জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

৫৫০ রান তাড়া করতে নেমে শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে হোঁচট খায় বাংলাদেশ। শুরুতেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে ৬৩ রানে দিন তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ।

চতুর্থ দিনে জয়ের জন্য ৪৮৭ লক্ষে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল ও মুমিনুল হক দুজনে স্কোর বোর্ডে ২৩ রান যোগ হতেই প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল।

ইমরান খানের বলে উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা সরফরাজ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুলনা টেস্টের এ ডাবল সেঞ্চুরিয়ান।

তামিমের বিদায়ে মাহামুদুল্লাহ ক্রিজে এলেও তিনি মুমিনুলকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি। স্কোর বোর্ডে ৯ রান যোগ হতেই তাকেও ফেরান ইমরান খান। ইউনিস খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

ক্রিজে আসেন সাকিব আল হাসান। প্রথম ইনিংসে বুক চিতিয়ে লড়ে যাওয়া সাকিবও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। ব্যক্তিগত ১৩ রানে তিনিও প্যাভিলিয়নের পথ ধরেন। মোহাম্মদ হাফিজের বলে ওহাব রিয়াজের শিকারে পরিণত হন তিনি।

ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বিপর্যয় সামাল দিতে মুমিনুলের সঙ্গী হন টাইগার দলপতি মুশফিকুর রহিম। তবে স্কোর বোর্ডে ৫ যোগ হতেই ইয়াসির শাহের বলে বোল্ড হয়ে ফেরেন মুশফিক।

মুশফিকের বিদায়ে সৌম্য দলের হাল ধরলেও মধ্যহ্ন বিরতির পরই ওহাব রিয়াজের বলে ফেরেন সৌম্য। উইকেটের পেছনে থাকা সরফরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

সৌম্যের বিদায়ের চার রান পরেই টানা ১১ টেস্ট সেঞ্চুরি করে ফেরেন মুমিনুল হক। ইয়াসির শাহের  শিকার তিনি।  এরপর তাইজুল ইসলাম ও শেষ ব্যাটসম্যান হিসাবে মোহাম্মদ শহীদ আউট হলে ৩২৮ রানের জয় পায় পাকিস্তান।

Tags: টেস্টবাংলাদেশ-পাকিস্তান
Previous Post

মায়ের জন্য উপহার

Next Post

আওয়ামী লীগকে যারা ভারতের দালাল বলে তারাই আসল দালাল: প্রধানমন্ত্রী

Next Post

আওয়ামী লীগকে যারা ভারতের দালাল বলে তারাই আসল দালাল: প্রধানমন্ত্রী

সীমান্ত চুক্তিতে লাভবান হবে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT