চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট মাঠে মাশরাফীদের বড় চ্যালেঞ্জ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:09 অপরাহ্ন 13, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: টিম হোটেল থেকে মাশরাফী বিন মোর্ত্তজা যখন বাইরে নেমে এলেন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি তখন টন্টনে। মেঘলা দিনে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে কিছুটা সময় কাটালেন। বৃষ্টিতে আগের ম্যাচে পয়েন্ট ভাগাভাগি, সামনের ম্যাচে ছোট মাঠের চ্যালেঞ্জ আর কঠিন সমীকরণের নানা দিক নিয়ে কথা বললেন গল্প-আড্ডায়। বোঝা গেল ব্রিস্টলে একটা পয়েন্ট হারানোয় কতটা আক্ষেপে পুড়ছেন অধিনায়ক।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে চাপা কষ্ট আছে। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌড়ে একটি পয়েন্ট গড়ে দিতে পারে আকাশ-পাতাল ব্যবধান। মাশরাফী সেটি নিয়ে কিছুটা চিন্তিত। কঠিন সমীকরণ আরও কঠিন হয়ে যাচ্ছে বৃষ্টিতে। নটিংহ্যামে ভারত-নিউজিল্যান্ড ম্যাচও পড়েছে বৃষ্টির বাধায়।

সোমবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি হানা দেয়ার সম্ভাবনা খুবই কম। কীভাবে জেতা যায় সেটি নিয়েই চলছে পরিকল্পনা। শুক্রবার থেকে এখানকার সামারসেট কাউন্টি গ্রাউন্ডে চলবে সে অনুযায়ী প্রস্তুতি।

বাংলাদেশের জন্য একদমই নতুন ভেন্যু টন্টন। আগে কখনও খেলার অভিজ্ঞতা নেই এখানে। বোলারদের জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সেটি না বললেও চলে। গেইল, রাসেলদের মতো পাওয়ার হিটার আছে প্রতিপক্ষ দল। ছোট আয়তনের মাঠের সুযোগটা নিতে মুখিয়ে থাকবেন তারা। তাদের সামলানোই হয়ে উঠতে পারে বড় চ্যালেঞ্জ। স্পিনারদের জন্য তো আরও বেশি।

বাংলাদেশের স্পিন বোলিং কোচ সুনিল যোশি অবশ্য আশাবাদী তার শিষ্যদের নিয়ে। সব বোলারের জন্য চ্যালেঞ্জ দেখছেন তিনি, ‘আমি মনে করি চ্যালেঞ্জ থাকবে সব বোলারের জন্যই। আমাদের স্পিনাররা অনেক ভালো বোলিং করছে চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতির মধ্যেই।

‘আমার ধারণা স্পিনাররা জানে আমার দিক থেকে তাদের প্রতি কী পরামর্শ থাকবে। দলের গোপনীয়তার কারণেই আমি সেটি আপনাদের বলতে চাইছি না, যে ছোট মাঠে তাদের কীভাবে বোলিং করতে হবে।’

Tags: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
Previous Post

পোশাকখাতে প্রণোদনা ২ হাজার ৮২৫ কোটি টাকা

Next Post

অভিনেতা অপূর্ব’র ছোট ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু

Next Post

অভিনেতা অপূর্ব’র ছোট ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু

নির্বাচনী ইশতেহারের আলোকে সুনির্দিষ্ট প্রস্তাব নেই: সিপিডি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT