চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট ভাই প্রেসিডেন্ট, বড় ভাই প্রধানমন্ত্রী!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

শ্রীলঙ্কার ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনার জন্ম হয়ে গেলো! দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে (৭০) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী হিসেবে আপন বড় ভাই মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেছেন।

মাহিন্দা রাজাপাকসে (৭৪) শ্রীলঙ্কার দুইবারের প্রেসিডেন্ট ছিলেন।

এক ভাই প্রেসিডেন্ট এবং অন্য ভাই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে দেশটির দুই প্রশাসনিক প্রধানের দায়িত্ব একই পরিবারের হাতে গেলো।

দ্য ইকোনোমিক টাইমস জানায়, গত সপ্তাহে প্রেসিডেন্ট নির্বাচনে দলের ভরাডুবির পরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন রনিল বিক্রমাসিংহে। এরপর নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিজের ভাইয়ের নাম ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

আজ মাহিন্দা রাজাপাকসে তার ছোট ভাই গোতায়াবা রাজাপাকসের হাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন

গোতায়াবা সোমবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর জয়ের ভাগিদার দেশের সব নাগরিক মন্তব্য করে বলেন, দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান হিসেবে তিনি নিজের মতো একটি সরকার গঠন করবেন।

তিনি বলেছিলেন , আমি দেশের স্বার্থে আমার সর্বোচ্চ নির্বাহী ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কোনো কার্পণ্য করবো না। আমি নিজের মতো সরকার গঠন করে দেশের স্বার্থে রাজনীতি শুরু করবো।

তার এই বক্তব্য বাস্তবায়ন নিজের ভাইকে প্রধানমন্ত্রী করার মধ্যদিয়ে শুরু করলেন তিনি।

মাহিন্দা রাজাপাকসে প্রেসিডেন্ট থাকাকালীন দেশটির প্রতিরক্ষা প্রধান ছিলেন মাহিন্দা রাজাপাকসের ছোট ভাই ও বর্তমান প্রেসিডেন্ট গোতায়াবা রাজাপাকসে।

এছাড়াও মাহিন্দা প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে তাদের বড় ভাই চামাল রাজাপাকসে ছিলেন জাতীয় সংসদের স্পিকার।

শ্রীলঙ্কার কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের অবসান ঘটাতে তামিল টাইগারদের নির্মূলে রাজাপাকস ভাইদের অবদান অতুলনীয়। দেশটিকে নিরাপাত্তায় নিয়ে আসেন তারা। এতে দেশের জনগণের প্রশংসা কুড়িয়েছেন রাজাপাকসে পরিবার।

Tags: প্রধানমন্ত্রীমাহিন্দা রাজাপাকসেশ্রীলঙ্কা
Previous Post

ঢাকার মঞ্চে ভারতীয় দেবশঙ্কর হালদার

Next Post

সড়কে অবরোধ, হেলিকপ্টারে চড়ে শুটিং স্পটে পূর্ণিমা

Next Post

সড়কে অবরোধ, হেলিকপ্টারে চড়ে শুটিং স্পটে পূর্ণিমা

ছোট পর্দা ছেড়ে এবার বড় পর্দায় হিনা খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT