চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোট পুঁজি নিয়ে শেষের লড়াইয়ে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 22, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৭ উইকেট হারিয়ে ১২৪ রান তুলেছে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ সর্বোচ্চ ৪৭ রান করেন ৫০ বল খেলে।

প্রথম ম্যাচে ১২৭ রানের পুঁজি নিয়ে শেষ ওভার পর্যন্ত লড়াই করেছিল টাইগাররা। আগেই সিরিজ হেরে বসা বাংলাদেশের বোলাররা শেষ ম্যাচে জয়ের খোঁজে থাকা দলকে কেমন অর্জন এনে দেন সেটিই দেখার।

মিরপুরে তৃতীয় ম্যাচেও টস জেতে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ বেছে নেন ব্যাটিং। সাইফ হাসানকে বাইরে রেখে আগের ম্যাচে তিনে ব্যাট করা নাজমুল হোসেন শান্তকে ওপেনিংয়ে সঙ্গী করা হয় নাঈমের।

পরিকল্পনায় জল ঢেলে শুরুতেই সাজঘরে ফেরেন শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে ৫ বলে ৫ রান করে ফেরেন বাঁহাতি ব্যাটার।

শামীম হোসেন পাটোয়ারি সিরিজে প্রথমবার নামার সুযোগ পান। তাকে নামানো হয় তিন নম্বরে। ২৩ বলে ২২ রান করে ফেরেন এ তরুণ। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ২১ বলে ২০ রান।

শুরুতে মন্থর ব্যাটিং করা নাঈম শেষেও দ্রুত রান তুলতে পারেননি। ১৯তম ওভারে আউট হন এ ওপেনার। ৫০ বলের ইনিংসে মারেন দুটি করে চার-ছয়। শেষ ৫ ওভার থেকে বাংলাদেশ তোলে মাত্র ৩৫ রান।

আগের ম্যাচে বাংলাদেশ করেছিল ১০৮ রান। সেটি অন্তত টপকাতে পেরেছে স্বাগতিকরা।

উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম নেন দুটি করে উইকেট। শাহনেওয়াজ ও হারিস রউফ নেন একটি করে উইকেট।

Tags: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

কর্মীদের রোষানল থেকে বাঁচতে গণমাধ্যমে লিপ্সার বীজ দিচ্ছে বিএনপি

Next Post

নারী নির্মাতাদের ক্ষেত্রে বৈষম্য কি এবারও থাকবে অস্কারে?

Next Post
অস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নারী নির্মাতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী নির্মাতাদের ক্ষেত্রে বৈষম্য কি এবারও থাকবে অস্কারে?

চ্যানেল আই অনলাইন লোগো সহ একটি বড় সেতু নদীর উপর দিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সক্ষমতায় স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT