চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানভীর-মেহজাবীনের প্রেম ও সম্পর্কের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 15, মার্চ 2019
in বিনোদন
A A

‘নীলা, ভুলু ও মেরাজ’ শিরোনামের খণ্ড নাটকে অভিনয় করলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর ও অভিনেত্রী মেহজাবীন। রাজীব আহমেদের রচনায় এবং এহসানুল হক চৌধুরীর পরিচালনায় এ নাটকে আরও অভিনয় করেছেন এস এন জনি, পীরজাদা শহীদুল, শেখ স্বপ্না।

নীলা আর ভুলুদের বাড়ী পাশাপাশি। দুই পরিবারের মধ্যে ভীষণ মিল। সবাই জানে ওদের ভাই বোনের মতো সম্পর্ক। আসলে ভেতরে ভেতরে তাদের কঠিন প্রেম। কিন্তু সমস্যা হলো ভুলুকে নীলার পরিবারের কেউ পছন্দ করে না। বাড়ির কাজের ছেলের মতো আচরণ করে তার সাথে। যা নীলা পছন্দ করে না। একদিন জানাজানি হয়ে যায় নীলা ও ভুলুর প্রেম কাহিনী। তুলকালাম বেঁধে যায় দুই পরিবারের।

নীলার পরিবার নীলার বিয়ে ঠিক করে শিক্ষিত ভদ্র পয়সাওয়ালা মেরাজের সাথে। অতি দ্রুত মেরাজ সকলের মন জয় করে নিতে থাকে। ভুলু সাহসই পায় না মেরাজের সামনে দাঁড়ানোর। বাধ্য হয়ে একদিন নীলাই পূর্বের সব কাহিনী খুলে বলে মেরাজকে। কিন্তু তাতে কী বিশেষ ফায়দা হয়? নীলার সাথে ভুলুর কি মিলন হয়, নাকি পরিবার মিরাজের সাথেই বিয়ে দেয় নীলাকে? নাকি এর পরিনতি অন্যকিছু হয়, যা এরআগে ভাবেনি দর্শক? নাকি শেষ পর্যন্ত নীলা, ভুলু আর মেরাজের মধ্যে সম্পর্কটি রূপ নেয় ত্রিভুজ প্রেমে?

নাটকটি নিয়ে তানভীর বলেন, রাজকুমার সবসময় রাজকন্যাকে নিয়ে যায়। কিন্তু ভালোবাসা এমন একটা জিনিস, একজন রাখালও তার ভালোবাসার জোরে রাজকুমারীকে ছিনিয়ে নিতে পারে সেটা ‘নীলা, ভুলু ও মেরাজ’ নাটকটি দেখলে দর্শক বুঝতে পারবেন।

নির্মাতা জানান, শুক্রবার (১৫ মার্চ) রাত ৯ টায় একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে নাটকটি তানভীর-মেহজাবীন অভিনীত এই নাটকটি।

Tags: এস এন জনিতানভীরমেহজাবীনরাজীব আহমেদলিড বিনোদনশেখ স্বপ্না
Previous Post

ঘটনাস্থলে যেতে পুলিশের যত সময় লেগেছে, এটা অস্বাভাবিক

Next Post

বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়েছিল কিনা, খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

বাংলাদেশ দলকে পূর্ণ নিরাপত্তা দেয়া হয়েছিল কিনা, খতিয়ে দেখা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভয়াল অভিজ্ঞতা ও ক্রিকেটারদের ফেরা নিয়ে খালেদ মাসুদ যা বললেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT