চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছোটদের সঙ্গে বড় হতে চায় বেঙ্গল ব্যাংক: জসিম উদ্দিন

সাজেদা হক by সাজেদা হক
11:00 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in সাক্ষাতকার
A A
জসিম উদ্দিনের ছবি, ছোটদের সঙ্গে বড় হতে চায় বেঙ্গল ব্যাংক. Channel i News - চ্যানেল আই নিউজ

বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেছেন: শিক্ষিত এবং উদ্যমী এমন অনেক ছেলেমেয়ে আছেন, যারা কিছু করতে চান; চোখে-মুখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন। কিন্তু অর্থের অভাবে অনেকের স্বপ্ন স্বপ্ন-ই থেকে যায়। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের পাশে দাঁড়াতে চায়। আমরা নিজেরাও ছোট। তাই ছোট ছোট উদ্যোক্তার সঙ্গে কাজ করব। ছোটদের সঙ্গে বড় হতে চাই।

সম্প্রতি নিয়োগ পাওয়া পাওয়া বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন এর আগে অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে তিনি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন প্রথম সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। আগামী তিন বছরের জন্য বেঙ্গল ব্যাংকের দায়িত্ব পালন করবেন জসিম উদ্দিন।

প্রচলিত আইন অনুসারে কোন নতুন ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেতে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন লাগে। তবে বেঙ্গল ব্যাংকের পরিশোধিত মূলধনের পরিমান ৫০০ কোটি টাকা।

সম্প্রতি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমে ক্ষুদ্র উদ্যোক্তাদের দিকে নজর দিচ্ছি। যেহেতু আমরাও ছোট তারাও ছোট। মূল কথা হল-রিটেইল ব্যাংকিং ও হাউস লোনে যেতে চাই। এরকম ছোট ছোট কাজের মাধ্যমে প্রাথমিকভাবে ব্যাংকটাকে চালু করার ইচ্ছা। প্রস্তুতি প্রায় শেষ। প্রধান কার্যালয় এবং কর্পোরেট শাখা গুলশানে থাকবে। পাশাপাশি নিয়মানুযায়ী গ্রামে একটি শাখা উদ্বোধনের পরিকল্পনা চলছে। ডিসেম্বরের মধ্যে মতিঝিলে একটি শাখা খোলার ইচ্ছা আছে। কর্পোরেট ব্যবসা করব না-এটা বলা যাবে না। যাচাই-বাছাই করে বড় বিনিয়োগের দিকেও নজর দেয়া হবে।

নতুনত্বের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ব্যাংক সেবা নিয়ে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যেতে চাই। গ্রাহককে যেন ব্যাংকে আসতে না হয়। কারণ, ইতোমধ্যে দেশে হোম ডেলিভারি চালু হয়ে গেছে। সে সুযোগটা নিতে চাই। সে জন্য পুরোপুরি ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। এতে খরচও কম। দেশের কৃষি খাত অনেক উন্নতি করেছে। শিক্ষিত ছেলেরা কৃষি কাজে যোগ দিচ্ছেন। ফলে নতুনত্ব আসছে কৃষিতেও। এখন দেশে ড্রাগন চাষ হচ্ছে, ফলের চাষ হচ্ছে, বিশেষ করে বারোমাসি আমের চাষ। তাদেরকেই উদ্যোক্তা বানাতে চাই। যেসব এলাকায় পণ্যের কাঁচামাল উৎপাদন হয়, সেখানে গিয়ে বিনিয়োগ করতে চাই। এর মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে। এটা আমাদের স্বপ্ন। একটা ব্যবসা দাঁড় করাতে শুরুর দিকে অর্থনৈতিক সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ।

ঠিক সময়ে সহযোগিতা পেলে সে দাঁড়াতে পারে। সে সময় আর্থিক সহযোগিতা করতে পারলে সারা জীবন ব্যাংকের প্রতি কৃতজ্ঞ থাকবে গ্রাহক।

দেশে যেসব ব্যাংক ভালো আছে, সেটা তাদের ম্যানেজমেন্ট এবং উদ্যোক্তা ভালো থাকার কারণেই সম্ভব হয়েছে। এই জায়গায় আমাদের উদ্যোক্তারা কোনো সুযোগের অপব্যবহার করবেন না বলে আমরা আশাবাদী। পুরোপুরি পেশাদারিত্বের পরিচয় দেয়া হবে। কারণ, উদ্যোক্তাদের মধ্যে বেশিরভাগই ব্যবসায়ী এবং সবাই কষ্ট করে ছোট থেকে বড় হচ্ছেন। আস্থা অর্জনের মাধ্যমেই ছোট থেকে ব্যবসাকে বড় বানানো যায়। সুতরাং সে আস্থার জায়গাটা ধরে রেখে সামনে এগিয়ে যেতে চাই।

ঋণখেলাপি প্রসঙ্গে তিনি বলেন, বেশ কিছু গ্রাহক আছেন যারা ইচ্ছা করে ঋণখেলাপি হন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিপদে পড়ে, ব্যবসা পরিচালনা করতে না পেরে এবং নীতিমালা জটিলতায় খেলাপিতে পরিণত হন গ্রাহক।

তবে বেঙ্গল ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন মনে করেন, ছোট গ্রাহকরা কখনও টাকা নয়-ছয় করেন না। সময়মতো পরিশোধ করে দেন। দেশের সবচেয়ে বেশি লাভজনক গ্রাহক হল ক্ষুদ্র উদ্যোক্তারা। আমরা নারী উদ্যোক্তাদের ঋণ দিতে চাই। তারাও অনেক সচেতন। এ ছাড়া দেশের অনেক বড় বড় কর্পোরেট গ্রুপ আছে, যারা কখনও ঋণখেলাপি হয় না। যেহেতু নতুন ব্যাংক, আমাদেরকে বুঝেশুনে সামনে এগোতে চান তিনি।

যদিও নতুন ব্যাংকের প্রতি দেশের মানুষের নেতিবাচক ধারণা রয়েছে। তারপরও নিজেদের ব্যবসার সুখ্যাতিকে ভিত্তি করে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি মাঝারি ও ছোট প্রতিষ্ঠানের সঙ্গেও ব্যবসা করতে পারব।

ব্যাংকের সেবার বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে অনেক প্রডাক্ট তৈরি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বেঙ্গল ফিক্সড ডিপোজিট, বেঙ্গল অ্যাডভান্স আর্নিং ডিপোজিট, বেঙ্গল মান্থলি আর্নিং ফিক্সড ডিপোজিট এবং বেঙ্গল ডাবল বেনিফিট ফিক্সড ডিপোজিট। এ ছাড়া বেঙ্গল ডিপিএস, বেঙ্গল লাখোপতি ডিপিএস, বেঙ্গল মিলিয়নিয়ার ডিপিএস, বেঙ্গল অ্যাডভান্স মিলিয়নিয়ার, বেঙ্গল কোটিপতি ডিপিএস এবং বেঙ্গল প্রথমা ডিপিএস সেবা পাবেন গ্রাহকরা।

আরও রয়েছে বেঙ্গল কারেন্ট অ্যাকাউন্ট, বেঙ্গল জেনারেল সেভিংস অ্যাকাউন্ট, বেঙ্গল সুপ্রিম সেভিংস অ্যাকাউন্ট, বেঙ্গল এভারগ্রিন সেভিংস অ্যাকাউন্ট, বেঙ্গল স্কুল সেভিংস অ্যাকাউন্ট, বেঙ্গল প্যারল অ্যাকাউন্ট, বেঙ্গল প্রথমা অ্যাকাউন্ট, বেঙ্গল ওয়েজ আর্নার্স অ্যাকাউন্ট, বেঙ্গল প্রবাসী সেভিংস অ্যাকাউন্ট, বেঙ্গল নবান্ন অ্যাকাউন্ট, বেঙ্গল এসএনডি অ্যাকাউন্ট ও বেঙ্গল এসএমই কারেন্ট অ্যাকাউন্ট।

Tags: বেঙ্গল ব্যাংক
Previous Post

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস

Next Post

আয়েশা সিদ্দিকার লড়াই দেশের নারীদের লড়াই

Next Post
আয়েশা সিদ্দিকা লড়াই দেশের নারীদের জন্য অনুপ্রেরণা. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়েশা সিদ্দিকার লড়াই দেশের নারীদের লড়াই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ যুক্তরাষ্ট্রের দিন, গণতন্ত্রের দিন: বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT