চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:00 অপরাহ্ন 21, জুলাই 2019
in - সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে ছেলেধরা গুজবে গণপিটুনি দিয়ে সিরাজ মিয়া নামের এক যুবককে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানিয়েছেন। রোববার দুপুরে নগরীর চাষাঢ়া সিটি কর্পোরেশনের কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিং করেন তিনি।

এসপি জানান: সিদ্ধিরগঞ্জে ছেলেধরা গুজবে জড়িয়ে স্থানীয় লোকজন সিরাজ মিয়াকে পিটিয়ে হত্যা করে। সে একজন বধির মানুষ হওয়ায় কোন প্রতিবাদ করতে পারেনি। বিষয়টি আমারা তদন্ত করে দেখেছি। সেখানে ছেলেধরার কোনো বিষয় ছিল না।

তিনি বলেন, একটি গোষ্ঠী ছেলেধরা গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে। যারা এই গুজব ছড়িয়ে ফয়দা লুটার চেষ্টা করছে তাদের অনেককে চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

ছেলেধরা গুজবে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে এমন কিছু ঘটলে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন: কেউ নিজের হাতে আইন তুলে নিলে তাদের চিহৃত করে আইনের আওতায় আনা হবে। গুজবে কান দিয়ে আইন হাতে তুলে না নেয়ার জন্য জেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশ মাইকিং করছে। স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষেয় সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।

অন্যদিকে ফতুল্লার লালখা এলাকায় ছেলেধরা সন্দেহে রাসেল মিয়া (৩৮) এক যুবককে পিটিয়ে আহত করেছে স্থানীয় লোকজন। রোরবার সকালে পুলিশ খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আহত যুবকের বাড়ি বন্দরের নবীগঞ্জ এলাকায়। সে রাজধানীর জুরাইন এলাকায় ভাড়া বাসায় থাকে।

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেন জানান, রোববার সকালে রাসেল নামের এক যুবক লালাখা এলাকার শাহজাহান গাজীর মেয়ে প্রিয়াকে (১১) ফুল দেখায়। বিষয়টি স্থানীয় লোকজন দেখে ছেলে ধরা সন্দেহে তাকে ধরে পিটুনি দেয়।

Tags: নারায়ণগঞ্জপিটিয়ে হত্যা
Previous Post

ভুল করেও অনুশোচনা নেই ধর্মসেনার

Next Post

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ

Next Post
রাষ্ট্রদ্রোহ মামলা-প্রিয়া সাহা

প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা খারিজ

ভারতীয় ক্রিকেটাররা উল্লাসে ভরা মুখে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলিই অধিনায়ক, বিশ্রামে বুমরাহ-পান্ডিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT