চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলের কবরে শেষ শয্যায় আনিসুল হক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 02, ডিসেম্বর 2017
in বাংলাদেশ
A A

বনানী কবরস্থানে ছোট ছেলে মোহাম্মদ শারাফুল হকের কবরে শায়িত হয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক। ২০০২ সালে মাত্র ৬ বছর বয়সে মৃত্যু হয় শারাফুল হকের ।

শনিবার বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে বিকাল ৫টার দিকে তার দাফন সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, রাজনৈতিক, সামরিক-বেসামরিক ব্যক্তিবর্গ এবং ঢাকার দুই সিটি কর্পোরেশন উত্তরের কর্মকর্তা-কর্মচারি।

আগামী ৬ ডিসেম্বর গুলশানের আজাদ মসজিদে বাদ আসর আনিসুল হকের কুলখানি অনুষ্ঠিত হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে আনিসুল হকের শেষ নামাজের জানাজা পড়ানো হয়। জানাজায় আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন।

দুপুর ২:৪৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাস ভবনে যান। প্রধানমন্ত্রী সেখানে গেলে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

প্রধানমন্ত্রী মরহুম মেয়রের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। আনিসুল হকের স্ত্রী, পুত্র, কন্যারসহ মরহুমের পরিবারের সদস্যরা এসময় কান্নায় ভেঙে পড়েন। পরে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে বসে কথা বলেন তিনি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢকি উত্তর সিটির মেয়র। আজ শনিবার দুপুর ১:০০টায় বাংলাদেশ বিমান এয়ালায়েন্সের ০০২ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকা আনা হয়।

পরের দিন শুক্রবার বাদ জুমা আনিসুল হকের প্রথম জানাজা লন্ডনের রিজেন্ট পার্ক সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয়।

Tags: আনিসুল হক
Previous Post

ফাইনালে ‘মেসি-নেইমার’ দ্বৈরথ চান সাম্পাওলি

Next Post

আনিসুল হকের জন্য কাঁদলেন সাঈদ খোকন

Next Post

আনিসুল হকের জন্য কাঁদলেন সাঈদ খোকন

'প্রথম প্রেমের অনুভূতি ভীষণ মধুর'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT