চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 20, জুলাই 2019
in - সেমি লিড, অপরাধ
A A

রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে দুই জন নিহত হয়েছে। শনিবার সকালে এ দু’টি ঘটনা ঘটে।

রাজধানীর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান: সকাল সাড়ে ৮টার দিকে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা। এতে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান: ওই নারীর চলাফেরা সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা ধারণা করেছিলেন ওই নারী এলাকায় শিশুদের অপহরণ করতে এসেছিলো।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলে ধরা সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় প্লে গ্রুপের এক শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সন্দেহে এ ঘটনা ঘটে।

গণপিটুনিতে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্কুল শিক্ষক সাঈদ আহমেদ জানান: নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি আল আমিন নগর এলাকায় আইডিয়াল ইসলামীক স্কুলের সামনে থেকে সকাল আটটায় স্কুলের প্লে গ্রুপের এক শিক্ষার্থীকে এক যুবক জোরপূর্বক ধরে নিয়ে যাচ্ছিল। এ সময় তিনি স্কুলের সমানে একটি ফার্মেসিতে বসে ছিলেন। শিক্ষার্থী তাকে দেখে স্যার স্যার বলে চিৎকার করলে ওই যুবক নিজের মেয়ে বলে পরিচয় দেয়। কিন্তু তিনি শিক্ষার্থী ও তার পিতাকে চেনেন বলে ওই যুবককে দাঁড়াতে বললে সে একটি রিকশা নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে ডিউটি পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া দুপুরে মিজমিজি এলাকায় ছেলে ধরা সন্দেহে আসমা আক্তার নামে এক নারীকে আটক করে মারধর করেছে এলাকাবাসী। ওই মহিলা স্থানীয় ইটালী প্রবাসী বিল্লালের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও তাকে মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধারের চেষ্টা করলে পুলিশের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। পরে পুলিশ লাঠিচার্জ করে আসমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা বলেন: ছেলে ধরা গুজবে এমন ঘটনা ঘটছে। সিদ্ধিরগঞ্জে গণপিটুনিতে একজন নিহত ও এক মহিলা আহত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: গণপিটুনিনিহতরাজধানী
Previous Post

অভিনয়ে ফিরছেন নেত্রী নুসরাত?

Next Post

অসুস্থতা নিয়েও শুটিংয়ে শাকিব

Next Post

অসুস্থতা নিয়েও শুটিংয়ে শাকিব

আফ্রিকার চ্যাম্পিয়ন ম্যানসিটি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT