চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে পাঞ্জাবের দায়িত্ব দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 29, জুলাই 2017
in আন্তর্জাতিক
A A

পানামা পেপারস কেলেঙ্কারি মামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা এবং নওয়াজের পদত্যাগের পর এবার দেশটির নতুন প্রধানমন্ত্রী কে হবেন – এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান হওয়ার সূত্রে নওয়াজ শরীফ তার উত্তরসূরী হিসেবে একজনকে মনোনীত করতে পারবেন। দলটি পাকিস্তানের পার্লামেন্টে বিশাল সংখ্যাগরিষ্ঠতার অধিকারী হওয়ায় তার সভাপতির মনোনীত প্রার্থীর ব্যাপারে সরাসরি ভোটাভুটি হবে পার্লামেন্টে।

তবে সেই প্রার্থীটি কে হবেন তা এখন পর্যন্ত নিশ্চিতভাবে জানা না গেলেও একটা ধারণা পাওয়া গেছে। ডন জানিয়েছে, সর্বোচ্চ আদালতের রায়ের পর শুক্রবারই পিএম হাউজে দলীয় বৈঠকে নওয়াজ শরীফ বলেন, পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী এবং তার ভাই শাহবাজ শরীফকে প্রার্থী হিসেবে বিবেচনা করার জন্য তাকে অনেকে পরামর্শ দিয়েছেন।

নওয়াজের এই প্রস্তাবের বিরোধিতা বৈঠকে কেউ করেনি; বরং তালি দিয়ে স্বাগত জানানো হয়েছে বলে সেখানে উপস্থিত এক সূত্রের মাধ্যমে জানায় ডন।

অবশ্য শাহবাজকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখার ইঙ্গিত দিলেও তার বদলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দায়িত্ব কে নেবেন, সেটা নিয়েও দুশ্চিন্তায় আছেন নওয়াজ। কেননা প্রধানমন্ত্রী প্রার্থী হতে গেলে আগে সেই পদটা অন্য কাউকে দিয়ে পূরণ করতে হবে। আর ওই মুখ্যমন্ত্রীর ভোটটাও পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজকে নির্বাচিত করার জন্য জরুরি।

শাহবাজ শরীফ ছাড়াও তারই ছেলে হামজা শাহবাজকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনীত করার জন্য বৈঠকে উপস্থিত দু’জন প্রস্তাব করেছিলেন। তবে সেই প্রস্তাবকে নওয়াজ তেমন একটা গুরুত্ব দেননি বলে জানায় ডন। তিনি ওই প্রস্তাবে হ্যাঁ বা না কোনোটাই বলেননি।

Tags: নওয়াজ শরীফপাকিস্তান
Previous Post

এমপি’র জনপ্রিয়তা কমে গেলে আ. লীগের টিকিট পাবে নতুন মুখ

Next Post

হলিউড উপভোগ করছেন সোনাক্ষী

Next Post
হলিউড সোনাক্ষী

হলিউড উপভোগ করছেন সোনাক্ষী

অপরিচিত প্রিয়াঙ্কা

অপরিচিত প্রিয়াঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT