চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেলেকে নিয়ে তাসকিনের পুশ-আপ, ক্যারামে মাশরাফী

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
5:01 অপরাহ্ন 28, মার্চ 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
তাসকিনের পুশ-আপের সময় তার ছেলে পাশে থাকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাস আতঙ্কে বলতে গেলে মানুষের জীবন এখন চার দেয়ালে বন্দী। সবাইকে থাকতে হচ্ছে ঘরে। তবে সময়টা অবশ্য কারো কারো অলস কাটানোর সুযোগ নেই। বিশেষ করে খেলোয়াড়দের।

তাদের শঙ্কা, শেষে না আবার শুয়ে-বসে থেকে ফিটনেসটাই নষ্ট হয়ে যায়! তাই তো ক্রিকেটাররা ব্যস্ত রাখছেন নিজেদের। ঘরকে বানিয়েছেন শারীরিক কসরতের স্থান।

আরেকটা দিকও আছে, দেশ-বিদেশে খেলার ব্যস্ত সূচির কারণে সন্তানদের তেমন সময় দিতে পারেন না বেশিরভাগ ক্রিকেটার। তাতে বাড়ে দূরত্ব। এই করোনাকালে সুযোগ মিলেছে অনাকাঙ্ক্ষিত সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার।

বাবা ও ছেলে মজা করে খেলছেন, পারিবারিক মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ নারী ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাথিরা জাকির জেসি একটি ভিডিও পোস্ট করেছেন ফেসুবকে।

তাতে দেখা যাচ্ছে, ছেলেকে পিঠে চড়িয়ে টানা ব্যায়াম করে চলেছেন তিনি। আর তার সন্তানও বেশ মজা পাচ্ছেন মায়ের কাঁধে চড়ে।

জেসি ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘লকডাউন বাট ওয়ার্কআউট ইজ অন।’

জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ তার দেড় বছরের ছেলে তাসফিন আহমেদ রিহানকে পিঠে উঠিয়ে দিয়েছেন পুশ-আপ।

তাসকিনের বাবা আব্দুর রশিদ মনু বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ফেসুবকে। ক্যাপশনে লিখেছেন ‘তাসকিনের সাথে তাসফিনও জিম করছে।’

তাসকিনের পুশ-আপের সময় ছেলে দেখছে, বোর্ডে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ বাংলাদেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা শুক্রবার রাতে ছেলে সাহেলকে নিয়ে বসে যান ক্যারাম খেলতে।

সেই খেলার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন মাশরাফী।

আর ক্যাপশনে লিখেছেন, ‘লার্নিং কুইকলি।’

Tags: করোনা ভাইরাসকরোনাভাইরাসতাসকিন আহমেদমাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টসসাথিরা জাকির জেসি
Previous Post

সেই এসি ল্যান্ডের ক্ষমা প্রার্থনা

Next Post

নিজের দীর্ঘতম গান নিয়ে ৮ বছর পর বব ডিলান 

Next Post
বব ডিলান গিটার ও মাইক্রোফোনের সামনে পারফর্ম করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজের দীর্ঘতম গান নিয়ে ৮ বছর পর বব ডিলান 

বিপ্লবী ঔপন্যাসিক ম্যাক্সিম গোর্কির কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাক্সিম গোর্কি: এক মহান বিপ্লবী ঔপন্যাসিকের জন্মদিনে বিপ্লবী শুভেচ্ছা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT