চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছেত্রীর দুই গোলে হেরেই গেল জামালরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:13 অপরাহ্ন 07, জুন 2021
in ফুটবল, স্পোর্টস
A A
Bangladeshi football team in red jerseys on the field before a match. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠের খেলায় ভারতের দাপট ছিল স্পষ্ট। স্কোরবোর্ডেও সেটা বহাল থাকল। সুনীল ছেত্রীর জোড়া গোলের কাছে শেষ পর্যন্ত হেরেই গেল বাংলাদেশ।

সোমবার কাতারের দোহায় বিশ্বকাপ-২০২২ এর প্রাক-বাছাই এবং এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের কাছে ২-০ গোলে ম্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক সুনীল ছেত্রীর কাছেই যেন হেরে বসল জামাল ভুঁইয়ার দল।

বিশ্বকাপ-এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ ‘ই’তে ৭ ম্যাচ খেলে পাঁচ হারের পিঠে মাত্র দুই ড্র অর্জন বাংলাদেশের। নামের পাশে পয়েন্টও মাত্র দুটি। ভারতের এটি প্রথম জয়। প্রথম দেখায় কলকাতার সল্টলেগে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ ও ভারত।

বল পায়ে ভারতের দাপটের মাঝেই ম্যাচের নবম মিনিটে একটা সুযোগ করে নিয়েছিল বাংলাদেশ। রহমত মিয়ার থ্রো-ইনে আসা বলে বক্সের মধ্যে অবশ্য পায়ের স্পর্শই দিতে পারেননি তারিক।

ম্যাচের ৩৫ মিনিটে ভারতকে গোলবঞ্চিত করেন রিয়াদুল হাসান, গোললাইনে বল ঠেকান তিনি। প্রথমার্ধে পরে কোনো দল আর গোলমুখে ত্রাস সৃষ্টি করতে পারেনি। কাটে গোলশূন্য।

মধ্যবিরতির পর ফিরে ম্যাচের ৬৩ মিনিটে সুযোগ নষ্ট করেন ছেত্রী। সেটি পুষিয়ে দিতেও সময় নেননি। ৮০ মিনিটে হেডে প্রথম গোলটি আনেন ভারত অধিনায়ক। নির্ধারিত সময়ের খেলা শেষের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।

তাতে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে শেষবার জয়ের দেখা পাওয়া বাংলাদেশের প্রতিবেশী দেশটির বিপক্ষে জয়খরা আরও দীর্ঘই হল।

গত বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তপু বর্মণের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ১-১ গোলের ড্রয়ে এক পয়েন্ট জমায় জেমি ডের শিষ্যরা। প্রথম দেখায় আফগানদের কাছে ১-০ গোলে ম্যাচ হাতছাড়া করে বাছাই শুরু করেছিল বাংলাদেশ।

Tags: এশিয়ান কাপ বাছাই-২০২৩জেমি ডেতপুবাংলাদেশ-ভারত ফুটবলবিশ্বকাপ বাছাই-২০২২লিড স্পোর্টস
Previous Post

সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

Next Post

৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছিল: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ দফার মাধ্যমেই বাঙালির স্বাধীনতা অর্জিত হয়েছিল: প্রধানমন্ত্রী

বাংলাদেশে টিকা নেওয়ার জন্য একজন ব্যক্তির ভ্যাকসিন ইনজেকশন নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ লাখের অধিক মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT