চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনে ট্রাফিক আইন লঙ্ঘন, ১০ চালকের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:22 অপরাহ্ন 02, মে 2018
in অপরাধ
A A

সরকারী ছুটির দিনে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ চালককে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল থেকে বিআরটিএ ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে এ আদালত পরিচালনা করে।

বুধবার দুপুর পর্যন্ত মিরপুর ১, ২, ১০, শ্যামলী ও মানিক মিয়া এভিনিউ এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

লাইসেন্স বিহীন গাড়ি চালানো, বেপরোয়া গতিসহ বিভিন্ন কারণে ১০ জন চালককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। সর্বমোট মামলা দায়ের করা হয়েছে ২৪টি, জরিমানা আদায় করা হয়েছে ৫৩ হাজার টাকা। এছাড়া তিনটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব প্রদানকারী বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম বলেন, এটা আমাদের নিয়মিত অভিযান। ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ছুটির দিনে কেন অভিযান পরিচালিত হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ছুটির দিনে রাস্তায় গাড়ির চাপ কম থাকে। এ সুযোগে ড্রাইভাররা ছুটিতে থাকে, আর ড্রাইভিং সিটে বসে চালকের সহকারী। এজন্য আমরা এ দিনটিকে বেছে নিয়েছি।

এ কারণে লাইসেন্স বিহীন এবং অপ্রাপ্ত বয়স্ক চালক আজ বেশি পাওয়া গেছে বলেও জানান তিনি।

ডিএমপি ট্রাফিক পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, সমসাময়িক সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বেড়ে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। এছাড়া, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।

অনিয়ন্ত্রিত যানবাহনের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tags: বিআরটিএভ্রাম্যমান আদালত
Previous Post

আ. লীগের অভিযোগ: গাজীপুরে সন্ত্রাসী জড়ো করছে বিএনপি

Next Post

সাজা শুনে চালকের ভোঁ দৌড়, ধর ধর বলে চিৎকার পুলিশের

Next Post
আসামি

সাজা শুনে চালকের ভোঁ দৌড়, ধর ধর বলে চিৎকার পুলিশের

‘অলোকপুরীর ডাক’ এসেছে, শোনো…

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT