চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটির দিনেও এত মৃত্যু!

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:32 অপরাহ্ন 06, মার্চ 2020
in সম্পাদকীয়
A A
দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভাইরাসের বিরুদ্ধে পুরো বিশ্ব যখন যুদ্ধ করছে, তখনও বাংলাদেশে বিপুল বিক্রমে সক্রিয় সড়ক দুর্ঘটনা। পরিস্থিতি এমন পর্যায়ে যে, সাপ্তাহিক ছুটির দিনেও সড়কে একাধিক দুর্ঘটনায় ঝরে গেছে ১৭ তাজা প্রাণ।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে ৬ জন, হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় ৮ জন, ময়মনসিংহে দু’টি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন আর সাভারে প্রাণ হারিয়েছেন ১ জন। সাভারে প্রাণ হারানো ব্যক্তি পুলিশ সদস্য ছিলেন। তিনি নিজের কর্মস্থল নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাওয়ার সময় নিহত হন।

দেশের বিভিন্ন স্থানে সাপ্তাহিক ছুটির দিনেও এতগুলো মানুষের নিহত হওয়ার ঘটনায় সরকারের সংশ্লিষ্ট কোনো দপ্তরের তেমন তৎপরতা লক্ষ্য করা যায়নি। সড়ক দুর্ঘটনায় মৃত্যু যেন এখন সাধারণ মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। ছুটির দিন বাদেও প্রতিনিয়ত শত শত প্রাণ ঝড়ছে সড়কে। এর মধ্যে কিছু ঘটনা গণমাধ্যমে আসে, বেশিরভাগই আসে না।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন হয়েছে। সেখান থেকেও সংশ্লিষ্টরা শিক্ষা গ্রহণ করেনি। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কে এভাবে তাজা প্রাণ ঝরে পড়া রোধে বেশকিছু নির্দেশনা দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, সেসব নির্দেশনা তেমন একটা বাস্তবায়ন করা হয়নি।

প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা যেমনই চালকবান্ধব, তেমনই সাধারণ মানুষের নিরাপত্তার জন্যও কার্যকর। এছাড়া নতুন সড়ক পরিবহন আইনের বাস্তবায়নও নেই বললেই চলে! নিরাপদ সড়ক নিশ্চিতে উদাসীনতার ফলেই এত প্রাণহানি ঘটছে বলে আমরা মনে করি। এটা কোনোভাবেই কাম্য নয়।

সড়কে অনাকাঙ্খিত মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা আহ্বান জানাচ্ছি।

Tags: সড়ক দুর্ঘটনাসম্পাদকীয়
Previous Post

আমার ক্যারিয়ারে এতো বড় প্রাপ্তি আর নেই: ফেরদৌস

Next Post

ওভার কেটে মাঠে গড়াল খেলা

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বিজয় মাঠে জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওভার কেটে মাঠে গড়াল খেলা

তামিম ইকবাল ব্যাটিং করছেন, বিসিবি সভাপতির মন্তব্যের পর. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT