চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুটছে ‘কমলা রকেট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 10, ডিসেম্বর 2018
in বিনোদন
A A

গেল মাসেই ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রদর্শীত হয়েছে নূর ইমরান মিঠুর পরিচালনায় ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’। চলতি মাস ও আগামী ফেব্রুয়ারিতে এই ছবিটি প্রদর্শীত হবে ভারত ও নেপালের আরো তিনটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২১ ফেব্রুয়ারি থেকে। ৩২টি দেশের স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসবটি চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। আর এই উৎসবেই বাংলাদেশ থেকে একমাত্র ফিচার ফিল্ম হিসেবে মনোনীত হয়েছে ‘কমলা রকেট’।

১৬তম চেন্নাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী ১৩ ডিসেম্বর থেকে। উৎসবটি চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। আর এই চলচ্চিত্র উৎসবে দেখানো হবে নূর ইমরান মিঠুর আলোচিত ছবি ‘কমলা রকেট’।

একই মাসে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য থার্ড আই ১৭তম এশিয়ান ফিল্ম ফেস্টিভালেও দেখানো হবে ‘কমলা রকেট’। ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্রের এই উৎসব। উৎসবের শেষ দিন দেখানো হবে ‘কমলা রকেট’। ছবিটি ‘স্পেক্ট্রাম এশিয়া’ বিভাগে দেখানো হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার আয়োজকরা।

এদিকে গেল অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ‘জাফনা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ নিজের প্রথম ছবি ‘কমলা রকেট’ নিয়ে উপস্থিত ছিলেন নির্মাতা নূর ইমরান মিঠু। ফলও পেয়েছেন হাতেনাতে। ‘বেস্ট ডেব্যু ডিরেক্টর’-এর পুরস্কার নিয়ে দেশে ফিরেছিলেন তিনি। উৎসবে ছবিটি পেয়েছিলো দারুণ প্রশংসা।

ছবিটির ফেস্টিভাল যাত্রা নিয়ে মিঠু বলেন, ‘কমলা রকেট’-নিয়ে প্রথম গেলাম শ্রীলঙ্কায়, সেখানে পুরস্কার পাওয়ার পাশাপাশি ছবিটির যে প্রশংসা আমি পেয়েছি তা পুরস্কার প্রাপ্তির তুলনায় বেশি কিছু নয়। এরপর গেল মাসে গোয়া ফিল্ম বাজারেও আমার ছবিটির সবাই বেশ প্রশংসা করেন। আসলে ফেস্টিভালে পুরস্কার প্রাপ্তির চেয়ে ছবিটির প্রশংসা পাওয়াই আমার জন্য বিরাট প্রাপ্তির বিষয়। আগামীতে যে ফিল্ম ফেস্টিভালগুলোতে ছবিটি যাচ্ছে, আশা করছি সেগুলোতেও ছবিটি প্রশংসা কুড়াবে।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ, আবু রায়হান রাসেল।

Tags: ইমপ্রেসকমলা রকেটটেলিফিল্মতৌকীর আহমেদনূর ইমরান মিঠুমোশাররফ করিমলিড বিনোদন
Previous Post

মাকে নিয়ে ওমরাহ হজে সুজানা

Next Post

প্রতীক বরাদ্দের পরেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা

Next Post
নির্বাচন-প্রার্থী-বাম গণতান্ত্রিক জোট

প্রতীক বরাদ্দের পরেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা

জেলা প্রশাসকরা ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT