চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছিটকে গেলেন ইবাদত, এশিয়া কাপের দলে তানজিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:11 অপরাহ্ন 22, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তানজিম এশিয়া কাপের দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আরও একজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী সদস্যের জায়গা হল জাতীয় দলে। সেটিও এশিয়া কাপের মতো বড় মঞ্চে। ফিটনেস ফিরে না পাওয়ায় ১৭ সদস্যের স্কোয়াড থেকে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন। তার জায়গায় সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। এ তরুণও ডানহাতি পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হাঁটুতে চোটের কারণে পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপে খেলা হচ্ছে না ইবাদতের। তার জায়গায় তানজিমকে বেছে নিয়েছেন নির্বাচক।

এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ডানহাতি পেসার তানজিম। আগে এশিয়া কাপের স্ট্যান্ডবাই খেলোয়াড়ের তালিকায় ছিল তার নাম।

ইবাদত অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) চোটে ভুগছেন। আফগানিস্তানের বিপক্ষে গত ওয়ানডে সিরিজে চোট পান। প্রত্যাশামতো সেরে না ওঠায় ৩০ আগস্ট শুরু হতে চলা এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী এ নিয়ে বলেছেন, ‘চোটের পর ইবাদত ছয় সপ্তাহ পুনর্বাসনে ছিল। এ সময় বেশ কয়েকবার এমআরআই করানো হয় এবং সেসব রিপোর্ট বলছে, এসিএল চোট নিয়ে এখনো দুশ্চিন্তার জায়গা আছে। তাই তার এশিয়া কাপে খেলা হচ্ছে না।’

অক্টোবরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ থাকায় ইবাদতকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি। দেবাশীষ চৌধুরী এক বার্তায় বলেন, ‘অক্টোবরে আইসিসি বিশ্বকাপ বাংলাদেশ দলের জন্য পরবর্তী বড় টুর্নামেন্ট। তার আগে ইবাদতকে পূর্ণ ফিটনেস ও খেলায় ফেরাতে বিসিবি চিকিৎসার সবরকম নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। চিকিৎসা ও পরামর্শের জন্য দেশের বাইরে যাওয়ার ব্যাপারটিও এর আওতাভুক্ত।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের মোট ৫ ক্রিকেটার এশিয়া কাপের দলে ঠাঁই পেলেন। তাদের মধ্যে তানজিম ও তানজিদ হাসান তামিম প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। যুব বিশ্বকাপজয়ী দলের তিন ক্রিকেটার শরীফুল ইসলাম, শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয় একে একে জায়গা শক্ত করে নিয়েছেন আগেই।

এশিয়া কাপে টাইগার স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাসুম আহমদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন পাটোয়ারি, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব।

Tags: ইবাদতএশিয়া কাপতানজিমতানজিম হাসান সাকিববাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
Previous Post

৯০০ ফুট উপরে ক্যাবল কারের তার ছিঁড়ে ৬ শিশু ঝুলছে

Next Post

ইউএস ওপেন কাপের সেমিতে খেলবেন মেসি?

Next Post
মেসি ও অন্যান্য ফুটবলাররা অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএস ওপেন কাপের সেমিতে খেলবেন মেসি?

ফরেক্স গ্রুপের আলোচনা সভা, বক্তা ও উপস্থিত সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতারাতি কোটিপতি হতে গিয়ে ফতুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT