চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছায়াপথে দীর্ঘ এক মিনিট ধরে শক্তি ছড়ানো ঘূর্ণনশীল বস্তুর সন্ধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:08 অপরাহ্ন 27, জানুয়ারি 2022
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
আকাশে মহাজাগতিক দৃশ্য, মহাকাশের তারাগুলি ও গ্যালাক্সি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা ছায়াপথে এক ধরনের ঘূর্ণনশীল বস্তু আবিষ্কার করেছে, যা এর আগে কখনো দেখা যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই বস্তুটি কার্টিন বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির টাইরন ও’ডোর্টি নামের এক ছাত্র প্রথম আবিষ্কার করে। বস্তুটিকে প্রতি ১৮ মিনিট পর পর এক মিনিট ধরে বিপুল পরিমাণ রেডিও শক্তি ছড়াতে দেখা যায়।

বিজ্ঞানীরা জানান, মহাবিশ্বে শক্তি ছড়ায় এমন বস্তুর তথ্য অজানা নয়। কিন্তু দীর্ঘ এক মিনিট ধরে শক্তি ছড়ানো অস্বাভাবিক বিষয়।

তাই বিজ্ঞানীদের দল এই বস্তুটির গতি প্রকৃতি বুঝতে আরও কাজ করে যাচ্ছে বলে জানায়।

ও’ডোর্টি, পশ্চিম অস্ট্রেলিয়ার মার্চিসন ওয়াইডফিল্ড অ্যারাই নামক স্থানে টেলিস্কোপ ও তার উদ্ভাবিত একটি নতুন কৌশল ব্যবহার করে বস্তুটি আবিষ্কার করে।

ও’ডোর্টি কার্টিন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেডিও অ্যাস্ট্রোনমি রিসার্চ (আইসিআরএআর) এর জ্যোতির্পদার্থবিদ ড. নাতাশা হার্লে-ওয়াকারের নেতৃত্বাধীন দলের একজন সদস্য।

আইসিআরএআর-এর প্রেস বিজ্ঞপ্তিতে ড. নাতাশা জানান, তাদের পর্যবেক্ষনকালে বস্তুটি একবার দৃশ্যমান হচ্ছিলো পরে আবার অদৃশ্য হয়ে যাচ্ছিলো। যা পুরোপুরি অবিশ্বাস্য ছিলো। এটি একজন জ্যোতির্বিদের জন্য অদ্ভুত বিষয় কারণ আকাশে এমন কোনো বস্তুর অস্তিত্ব দেখা যায়নি।

আইসিআরএআর আরও বলে, কয়েক বছরের তথ্য সংগ্রহ করে দলটি প্রতিষ্ঠা করতে সক্ষম হয় যে এই অদ্ভুত বস্তুটি পৃথিবী থেকে ৪ হাজার আলোক বর্ষে অবস্থান করছে। যা খুব উজ্জ্বল এবং এর অত্যন্ত শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্র বিদ্যমান

বস্তুটি কী হতে পারে তা নিয়েও রয়েছে নানান ধারণা। কোনো ধারণা মতে এটি নিউট্রন তারা কোনোটার মতে এটি হোয়াইট ড্রফ বা শ্বেত বামন।

জ্যোতির্পদার্থবিদ ড. নাতাশা হার্লে-ওয়াকার বলেন, নতুন এই বস্তুটি আসলে কী তা আরও ভালোভাবে বুঝতে গবেষণা চলছে।

Tags: ছায়াপথজ্যোতির্বিদ্যামহাকাশ
Previous Post

বেদে পল্লীর শিশুদের বস্ত্র উপহার দিল ডামুড্যা থানা পুলিশ

Next Post

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে ল্যাঙ্গার-থম্পসন

Next Post
ল্যাঙ্গার ও থম্পসন ক্রিকেট হল অব ফেমে সম্মানিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে ল্যাঙ্গার-থম্পসন

সিনহাসহ ১১ জনের মামলার রায় নিয়ে বিচারক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসকে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ৩ এপ্রিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT