চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছায়া যুব সংসদ ২০২১’ অধিবেশন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 অপরাহ্ন 08, আগস্ট 2021
in বাংলাদেশ
A A
অনলাইন ছায়া যুব সংসদ ২০২১ অধিবেশনের ছবি, বিভিন্ন বক্তা ও অংশগ্রহণকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং প্রান্তিক তরুণদের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো দুইদিনব্যাপী ‘ছায়া যুব সংসদ ২০২১’ অধিবেশন।

পথশিশু, জেলে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়, পার্বত্য চা-বাগানের সংখ্যালঘুদের মত সমাজের পিছিয়ে পড়া এবং অবহেলিত সকল জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি করা হয়েছে এবারের অধিবেশনে। বাংলাদেশের জাতীয় সংসদের আদলে এই অনুষ্ঠানের যাবতীয় কার্যাবলিকে সাজানো হয়েছে।

জাতিসংঘ যুব ও ছাত্র সমিতি বাংলাদেশ (ইউনিস্যাব) এবং অ্যাকশন এইড বাংলাদেশ যৌথ উদ্যোগে এবারের আয়োজন করা হয় ৬ এবং ৭ আগস্ট।

গত ৬ আগস্ট ‘ছায়া যুব সংসদ ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বার্তা পাঠ করেন ইউনিস্যাবের প্রেসিডেন্ট শ্যামী ওয়াদুদ।

উদ্বোধনে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য নাহিম রাজ্জাক। তিনি ইউনিস্যাব-এর ট্রাস্টি বোর্ডের সহ-সভাপতি। ২০১৯ সালে বাংলাদেশে যুব ছায়া সংসদ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। তবে করোনা পরিস্থিতি বিবেচনায় এ বছর দ্বিতীয়বারের মতো যুব ছায়া সংসদ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

দেশে বিদ্যমান নানাবিধ সমস্যাবলি নিয়ে তরুণদের চিন্তাভাবনা, মতামত, এবং সেগুলো সমাধানে তাদের প্রস্তাবিত ধারণাকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়াই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের দ্বিতীয় দিন দেশের বিভিন্ন প্রান্তের ছায়া সাংসদ তাদের নিজ নিজ এলাকার সমস্যা এবং তার সমাধানের ব্যাপারে বক্তব্য রাখেন।
রাজশাহী-৩ আসনের কল্পিত সাংসদ পাঠ্যবই পরিবর্তনের কথা বলেন। দিনাজপুর-৩ আসনের সাংসদ মাদ্রাসা শিক্ষাকে বাংলা ও ইংরেজির সাথে অন্তর্ভুক্ত করার দাবি জানান।

তারা ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি সামাজিক বৈষম্য দূরীকরণের কথা বলেন। বিশেষত, নওগাঁ-৬ আসনের সাংসদ সাঁওতালদের মাতৃভাষাকে লিখিত ভাষায় প্রনয়ণ এবং পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির অনুরোধ করেন।
এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় প্রান্তিকদের ভূমি দখল, আইন ও বিচার ব্যবস্থার নিষ্ক্রিয় ভূমিকা, মাতৃত্বকালীন ভাতা দুই বছর থেকে পাঁচ বছরে উন্নীত করার কথা উল্লেখ করেন। তারা গণমাধ্যম এবং গণমানুষের মত প্রকাশের স্বাধীনতার কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং সমাজের চলমান অসঙ্গতিগুলো নিরসনে কার্যকর বিভিন্ন সমাধানও তুলে ধরেন।

‘ছায়া যুব সংসদ ২০২১’ এ দেশের বিভিন্ন প্রান্ত হতে ১৫০ জন তরুণ সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণ করেছে, যাদেরকে ১ হাজারেরও বেশি জন অংশগ্রহণেচ্ছুক তরুণের মধ্য থেকে নির্বাচিত করা হয়েছে। মনোনীত ১৫০ আসনের মাঝে ৩০টি আসন সংরক্ষিত ছিলো সমাজের অবহেলিত প্রান্তিক তরুণ সমাজের জন্য, যারা তাদের নির্বাচনী ইসতেহারে এবং বক্তব্যে নিজেদের বঞ্চনা, সামাজিক বৈষম্যসহ নানাবিধ সামাজিক সমস্যা সকলের সামনে তুলে ধরেছেন।

দুই দিনের এই আয়োজনটিতে ছিলো স্থায়ী কমিটি সেশন, প্রস্তাবনা পেশ, বিল উত্থাপন, ভোট গ্রহণ, এবং প্রেস ব্রিফিং এবং ফলাফল ঘোষণাসহ নানারকম সব আয়োজন। জাতীয় সংসদের মত একজন স্পীকার সেসনগুলো পরিচালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে একশন এইড বাংলাদেশ- এর কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের উপস্থিতিতে এবারের আয়জনের সমাপ্তি ঘটে।

Previous Post

শিক্ষাবিদ নাজমা চৌধুরীর মৃত্যু

Next Post

বঙ্গমাতার আদর্শিক জীবন নারী সমাজের জন্য অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী

Next Post
বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গমাতার জীবন ও আদর্শের ওপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গমাতার আদর্শিক জীবন নারী সমাজের জন্য অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী

দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা কঠোর, যাত্রীরা নিরাপত্তা পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'বোমা' সন্দেহে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT