চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ছাত্রলীগের হেলমেট বাহিনী পুলিশের গাড়িতে আগুন দিয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:02 অপরাহ্ন 14, নভেম্বর 2018
in রাজনীতি
A A

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন বানচালকারী ছাত্রলীগের হেলমেট বাহিনী নয়া পল্টনে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে।

তার অভিযোগ, নির্বাচন কমিশনের (ইসি) যোগসাজশে সরকার পুলিশকে দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, সম্পুর্ণ বিনা উস্কানিতে মিছিলের মধ্যে ঢুকে পুলিশ হামলা করেছে। আমাদের দলের কোনো নেতাকর্মীর হেলমেট পড়ে আসার কথা নয়। আমাদের নেতাকর্মীরা দুদিন যাবত উৎসাহ উদ্দীপনার মাঝে ফরম নিতে এসেছেন। যেটা ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ।

‘‘পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়ে আবার আগের মতো আমাদের সারাদেশের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা সুষ্ঠুভাবে নির্বাচনী কাজ শুরু করেছিলাম, সেটা যদি আমরা করতে না পারি এবং নির্বাচনে থাকতে না পারি তাহলে সেজন্যে নির্বাচন কমিশন ও সরকার দায়ী থাকবে।’’

তিনি অভিযোগ করেন, রাতে যারা বিএনপি অফিস থেকে বেরিয়েছে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন বগুড়ার সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আনিুজ্জামান, খুলনা জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খানসহ ৭০ জন বিএনপি নেতা।

অবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দাবি করে ফখরুল বলেন, অন্যথায় নির্বাচনে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।

এ সময় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন, অবিলম্বে এই মামলাগুলো প্রত্যাহার করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।

কৃষকলীগ নেতার বিএনপিতে যোগদান
এর আগে সন্ধ্যা ৭টার দিকে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফারুক আলম সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপি’তে যোগদান করেন।

এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, গাইবান্ধা জেলা বিএনপি সভাপতি ডাঃ সৈয়দ ময়নুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল, ডাঃ জিয়াউল ইসলাম জিয়া প্রমুখ।

Tags: নির্বাচন কমিশননির্বাচনী সহিসংতাবিএনপিলিড নিউজ
Previous Post

হামাসের সঙ্গে অস্ত্রবিরতি: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

Next Post

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

Next Post
বিএনপি-সংঘর্ষ-মামলা

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা

শেষ মুহূর্তে অনিশ্চয়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT