চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের র‌্যালির পর বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবির এই হাল!

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
3:53 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা করেছে ছাত্রলীগ।

র‌্যালিতে নেতা-কর্মীদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেখা যায়।

তবে র‌্যালি শেষ হওয়ার পর নেতাকর্মীদের কেউ কেউ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি মধুর ক্যান্টিনের সামনে পরিত্যাক্ত স্থানে ফেলে যায়। যেটিকে পরে বেদনাদায়ক ও কষ্টের ঘটনা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

এ বিষয়ে সনজিত চ্যানেল আই অনলাইন-কে বলেন: এরকম ঘটনা কোনভাবেই কাম্য নয়। জাতির পিতার চেতনা ও প্রধানমন্ত্রীকে আমরা হৃদয়ে ধারণ করি। নেতাকর্মীদের কেউ তাদের ছবি ভুলবশত ফেলে রেখেছে। এটি তাদের দায়। আমরা ‘স্ট্রিক্টলি’ নিষেধ করেছিলাম যেনো এরকম কোন কিছু না ঘটে। সকলের প্রতি নির্দেশনা ছিলো র‌্যালি শেষে সবাই যেন ছবিগুলো মধুর গোল ঘরে রাখে।

সনজিত বলেন: অনেক নেতাকর্মী ছিলো র‌্যালিতে। বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছিল। অসতর্কতাবশত কেউ কাজটি করেছে। আমরা পরবর্তীতে এ বিষয়ে আরও সচেতন থাকব এবং নেতা-কর্মীদের প্রতি নির্দেশনা থাকবে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তীতে আর না ঘটে।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পরিত্যক্ত স্থানে ফেলে রাখার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও বেদনাদায়ক উল্লেখ করে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহরিয়ার কবির বিদ্যুৎ বলেন: আমরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর চেতনা বুকে ধারণ করি। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় নেতাকর্মীদের অনেক সচেতন হওয়া উচিত।

ঘটনার পরপরই নেতাকর্মীদের এসব অনাকাঙ্খিত ঘটনা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে চ্যানেল আই অনলাইন-কে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাধন।

তিনি বলেন: এটি খুবই দুঃখজনক সেইসাথে লজ্জাজনক। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী থাকবে আমাদের অন্তরে। ঘটনার পরপরই আমি বিষয়টি বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে অবহিত করি। তিনি নেতাকর্মীদের সতর্ক হওয়ার নির্দেশনা দিয়েছেন।

এর আগে ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী মধুর ক্যান্টিন থেকে র‌্যালি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার মধুর ক্যান্টিনে এসে শেষ করেন। তারপরই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মধুর ক্যান্টিনের সামনে পরিত্যক্ত স্থানে পড়ে থাকতে দেখা যায়।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) লেখক ভট্টাচার্যকে বেশ কয়েকবার ফোন করা হলেও তারা কথা বলেননি।

Tags: ৭৩তম জন্মদিনছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়প্রধানমন্ত্রীশেখ হাসিনাশেখ হাসিনার জন্মদিন
Previous Post

এক দিনে বড় বাজেটের তিন ছবি!

Next Post

মডেল বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

Next Post

মডেল বোনকে হত্যার দায়ে ভাইয়ের যাবজ্জীবন

বঙ্গবন্ধু কন্যা-শেখ হাসিনার জন্মদিন

বঙ্গবন্ধু কন্যার জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT