চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগের কাউন্সিল: সমঝোতায় ব্যর্থ হয়ে গণভবনে নেতৃৃবৃন্দ

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
1:58 অপরাহ্ন 12, মে 2018
in রাজনীতি
A A
ছাত্রলীগ

ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচনে বয়স জটিলতায় সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিষয়টি সমাধানের জন্য ছাত্রলীগের বিদায়ী কমিটির দুই শীর্ষ নেতাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে গণভবনে গিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার ছাত্রলীগের ২৯তম অধিবেশন উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এবং ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী শেখ হাসিনা বলেছিলেন, গঠনতন্ত্র অনুযায়ী বয়স ২৭ বছর কিন্তু সম্মেলন ১০ মাস বিলম্ব হওয়ায় এক বছর গ্রেস দিয়ে ২৮ করা হলো।

প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পর শুক্রবার রাতে গণভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের এমন কয়েকজন নেতা। তারা প্রধানমন্ত্রীর কাছে বয়স আরও এক বছর বাড়ানোর দাবি করেন।

ওই সভা শেষে একাধিক নেতা শেখ হাসিনাকে উদ্ধৃত করে সংবাদমাধ্যমকে বলেন, বয়স ২৮ বছর ৩৬৪ দিন করা হয়েছে।

এরপর ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে গঠিত নির্বাচন কমিশন শুক্রবার দিনগত রাত দেড়টার পরে শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বয়স ২৮ বছর ধরে বৈধ প্রার্থীদের তালিকা ছাত্রলীগের ওয়েবসাইট এবং প্রধান নির্বাচন কমিশনার আরিফুর রহমান লিমনের ফেসবুক ওয়ালে প্রকাশ করে।

১৯৯০ সালের ১১ মের আগে যাদের জন্ম তাদের প্রার্থীতা বাতিল করে তালিকাও প্রকাশ করে।

কাউন্সিল সূত্র জানায়, শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ২য় অধিবেশন শুরু হলে লিমন আবারও ঘোষণা দেন, যাদের বয়স ১৯৯০ সালের ১১ মে’র পরে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে।

কিন্তু একটি পক্ষ ২৮ বছর ৩৬৪ দিনের পক্ষে অবস্থান নেয়। এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সম্মেলন স্থলে এসে বলেন, যেহেতু কোনো সমঝোতা হচ্ছে না, তাই গণভবনে যাওয়া উচিৎ।

এরপর তারা বিদায়ী সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনকে নিয়ে গণভবনে যান।

জানা গেছে, গণভবনে সমঝোতার পর সম্মেলন স্থলে এসে নতুন কমিটি ঘোষণা করা হবে।

Tags: ছাত্রলীগ
Previous Post

খালেদাকে সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ভূমিকা রাখবে’

Next Post
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-ডিজিটাল বাংলাদেশ

‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট ভূমিকা রাখবে’

অনন্ত বিজয় দাশ

যুগে যুগে অনন্তদের বারবার মরতে হয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT