চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবি ফ্লপ করলেও কখনো থেমে থাকিনি, কাজ করে গিয়েছি: সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 11, মে 2020
in বিনোদন
A A
সালমানের ছবি, তিনি একা বসে আছেন, পেছনে গাছের ছায়া।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পনের বছর বয়স থেকে কাজ শুরু করেছি। প্রথম দিকে ছবি ফ্লপ করলেও থেমে থাকিনি। কাজ করে গিয়েছি। এখনও করছি।’ কথাগুলো বলছিলেন বলিউড তারকা সালমান।

মডেল ওয়ালুসচা ডি সুজার নেয়া এক সাক্ষাতকারে সালমান কথা বলেছেন সাম্প্রতিক নানা বিষয়ে। সালমানের প্যানভেল ফার্মহাউজে ওয়ালুসচাও থাকছেন। পরিবারের লোকজন ছাড়াও সালমানের ফার্মহাউজে আরো রয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এবং ইউলিয়া ভানতুর (সালমানের কথিত প্রেমিকা)।

সালমান জানান, লকডাউনের কারণে ক্যারিয়ারে এই প্রথম এত বিরতি পেয়েছেন তিনি। তবে কাজ থামিয়ে রাখেননি। সময়টাকে কাজে লাগাতে ইউটিউবে চ্যানেল খুলেছেন। মিউজিক ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই চ্যানেল থেকে।

সাক্ষাতকারে সালমান বলেন, ‘আমি পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম। কিন্তু আমার মা সালমা খান, বোন অর্পিতা খান ও তার সন্তানরা মুম্বাইতে আছে। লকডাউন তুলে নেয়া হলে বাড়ি ফিরবো।’

সালমান বলেন, লকডাউনে নিজেকে ব্যস্ত রাখতে সম্প্রতি তিনি মিউজিক ভিডিও ‘পেয়ার করোনা’ প্রকাশ করেছেন। প্রকাশের অপেক্ষায় আছে ‘তেরে বিনা’।

ফার্ম হাউজেই শুটিং করা হয়েছে গান দুটির। এখন পর্যন্ত সালমানের সবচেয়ে কম খরচের প্রোডাকশন এগুলো। তিনি জানান, লকডাউনে শুটিং করতে গিয়ে অনেক কিছু শিখেছেন তিনি। কোনো মেকআপ আর্টিস্ট এবং হেয়ার স্টাইলিস্টের প্রয়োজন হয়নি শুটিং করতে। তবে গান এডিট করতে বেশ কষ্ট হয়েছে। ইন্টারনেটের স্পিড কম থাকায় বেশ সমস্যায় পড়তে হয়েছে।

সালমান খান জানান, অন্যদের মতো তিনিও লকডাউনে মাঝে মাঝে ধৈর্য হারিয়ে ফেলছেন। এরপর নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলছেন এই বলিউড তারকা।

Tags: জ্যাকুলিন ফার্নান্দেজলিড বিনোদনসালমান খান
Previous Post

রাব্বিকীনের কথায় কাজী শুভ’র নতুন গান

Next Post

টাঙ্গাইলে পুলিশের কড়াকড়ি থাকলেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি

Next Post
টাঙ্গাইলে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা রাস্তার যানবাহন পরীক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে পুলিশের কড়াকড়ি থাকলেও কেউ মানছে না স্বাস্থ্যবিধি

গাজীপুরে অপহৃত শিশুকে উদ্ধার করতে যাচ্ছেন পুলিশ ও স্থানীয়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে অপহৃত শিশু উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT