চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জ সঠিক নেতৃত্ব বাছাই, অর্জন ছাত্রীদের অংশগ্রহণ ‍বৃদ্ধি

সাখাওয়াত আল আমিন by সাখাওয়াত আল আমিন
9:44 অপরাহ্ন 03, জানুয়ারি 2018
in রাজনীতি, সাক্ষাতকার
A A

অনেক প্রার্থীর মধ্য থেকে সঠিক নেতৃত্ব বাছাই করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলছেন তার নেতৃত্বে গত আড়াই বছরে সংগঠনের বড় অর্জন ছাত্রীদের অংশগ্রহণ বৃদ্ধি।

ছাত্রলীগের ৭০ বছরে পদার্পণের প্রাক্কালে চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাতকারে সাইফুর রহমান সোহাগ কথা বলেছেন সংগঠনটির সার্বিক বিষয় নিয়ে।

তিনি বলেন: ছাত্রলীগে অনেক পদপ্রত্যাশী নেতাকর্মী থাকেন। তাদের মধ্য থেকে মেধাবীদের বাছাই করে নির্বাচন করা একটা বড় চ্যালেঞ্জ। আর অর্জনের কথা যদি বলেন, তাহলে আমি বলবো অনেক অর্জনই রয়েছে। তারমধ্যে সবার আগে বলতে চাই ছাত্রলীগের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। আমার আমলে আগের চেয়ে অনেক বেশি ছাত্রীদের অংশগ্রহণ বেড়েছে।

‘এছাড়া দেশ ও জাতির বিভিন্ন সংকটকালে ছাত্রলীগ এগিয়ে এসেছে। যেমন- বন্যা, পাহাড় ধস, রোহিঙ্গা সংকট ইত্যাদিতে ছাত্রলীগ দূর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এছাড়া শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলন, সাতটি কলেজের আন্দোলনেও ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছে। মূল কথা হলো শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রলীগ সর্বোচ্চ করার চেষ্টা করেছে।’

দীর্ঘ আড়াই বছর ধরে একটি বড় সংগঠনের নেতৃত্ব দেওয়া কি উপভোগ্য ছিল নাকি চাপের? এমন প্রশ্নের জবাবে সোহাগ বলেন: নেতৃত্বকে আমি দায়িত্ব মনে করি। আর এ দায়িত্ব পালন করাকে কখনও চাপ মনে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নিজের ওপর অর্পিত দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করে যেতে চাই।

নেতৃত্বের দীর্ঘ পথ পাড়ি দিয়ে এই সময়ে এসে ব্যক্তি সোহাগ নিজেকে সফল ভাবেন নাকি ব্যর্থ? এমন প্রশ্নের জবাবে তার উত্তর, আমি আমার ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করেছি। কতটুকু সফল হতে পেরেছি তা বিচারের ভার নেতাকর্মীদের এবং মাননীয় প্রধানমন্ত্রীর। আর ব্যর্থতা দেখি না। কারণ আমি দায়িত্বে কোন অবহেলা করেছি বলে মনে পড়ে না।

আগামী জাতীয় নির্বাচনে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন: বর্তমানে ছাত্রলীগের একমাত্র কাজ হচ্ছে দেশরত্ন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় ক্ষমতায় আনা। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই সম্মেলনের মাধ্যমে সাইফুর রহমান সোহাগ সভাপতি ও এস এম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগের গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সাড়ে ছয়টায়  ধানমণ্ডি ৩২, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা।

Tags: বাংলাদেশ ছাত্রলীগ
Previous Post

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি

Next Post

সরকার হলে প্রজেক্টর না দিলে সিনেমা বানাবো না:ফারুক

Next Post

সরকার হলে প্রজেক্টর না দিলে সিনেমা বানাবো না:ফারুক

তথ্যপ্রযুক্তি খাতে ধারণার চেয়েও বেশি সমস্যা: মোস্তাফা জব্বার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT