চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যালেঞ্জের সামনে বিসিবি একাদশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 30, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে বল ছুঁড়ছেন, দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি একাদশকে ১৬০ রানে থামিয়ে বড় লিডের পথে ছুটছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে তিন দিনের প্রস্তুতি ম্যাচে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ১৭৯।

দ্বিতীয় দিন শেষে ক্যারিবিয়ানরা এগিয়ে আছে ২৭৬ রানে। প্রথম ইনিংসে ৯৬ রানের লিড পাওয়া দলটি দ্বিতীয় ইনিংসের শুরুতেই উইকেট হারালেও বিপদ সামলে নিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজ: ২৫৭ ও ১৭৯/৬, বিসিবি একাদশ: ১৬০

জন ক্যাম্বেলের ৬৮ ও এনক্রুমা বোনারের অপরাজিত ৮০ রানের ইনিংসে দুইশর কাছে গিয়ে দিন শেষ করেছে উইন্ডিজ। দ্বিতীয় উইকেট জুটিতে দুই ব্যাটসম্যান যোগ করেছেন ১২৯ রান।

ক্যাম্বেল সাজঘরে ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে পাওয়া ৯৭ রানের লিডই ক্যারিবীয়দের এগিয়ে দিয়েছে ম্যাচে।

সাইফ হাসান নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ ও তৌহিদ হৃদয়।
ফেরদৌস ওয়াহিদ হাসিমুখে, কালো শার্ট পরা, চুলে সাদা দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে অলআউট করে প্রথম ইনিংসে লিডের আশা জাগিয়েছিল বিসিবি একাদশ। কিন্তু রাকিম কর্নওয়ালের ঘূর্ণি জাদুতে সে আশায় গুঁড়েবালি। শেষ ৩০ রানে ৬ উইকেট হারিয়ে দেড়শ পেরিয়েই থেমে যায় নুরুল হাসান সোহানের দল।

দ্বিতীয় দিনের চা-বিরতির আগেই ১৬০ রানে গুটিয়ে যায় একঝাঁক তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দলটি। স্বাগতিকরা খেলতে পেরেছে মাত্র ৪৭.৪ ওভার। 

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন নাঈম শেখ। অধিনায়ক সোহানের ব্যাট থেকে এসেছে ৩০ রান। সাদমান ইসলাম ২২, সাইফ হাসান ১৫, শাহাদাত হোসেন দীপু করেন ১৩ রান। বাকি কেউই পারেননি দুই অঙ্ক স্পর্শ করতে।

অফস্পিনার  রাকিম কর্নওয়াল ৪৭ রানে নিয়েছেন ৫ উইকেট। বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকেনের ২৫ রানে শিকার ৩ উইকেট। পেসার কেমার রোচ ও আলজারি জোসেফ নেন একটি করে উইকেট।

রোববার ম্যাচের শেষ দিন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বিসিবি একাদশের ক্রিকেটারদের সামনে। উইন্ডিজের লিড ইতোমধ্যে তিনশর কাছাকাছি।

৩ ফেব্রুয়ারি বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট ১১-১৫ ফেব্রুয়ারি মিরপুরে।

Tags: বিসিবি একাদশলিড স্পোর্টস
Previous Post

দিনাজপুরের সব রুটে বাস চলাচল বন্ধ

Next Post

শান্তকে নিয়ে শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ শুরু

Next Post
শান্তকে নিয়ে শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ এর উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্তকে নিয়ে শাহীন সুমনের ‘গ্যাংস্টার’ শুরু

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, অর্থনৈতিক বাজারের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাণ ফেরা শেয়ারবাজারে শঙ্কার মেঘ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT