চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন ক্লপের চোখে আনন্দঅশ্রু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 26, জুন 2020
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ উল্লাসে ভাসছেন, চ্যাম্পিয়নশিপ ট্রফি হাতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বে ইয়ূর্গেন ক্লপের পরিচয় ক্ষুরধার মস্তিষ্কের এক কোচ হিসেবে। সারাক্ষণ মুখে হাসি লেগে থাকে, ক্ষেত্র বিশেষে খানিকটা আধপাগলও বটে! আবেগ, বুদ্ধিমান ও সূক্ষ্ম রসবোধ সম্পন্ন ক্লপ যে কাঁদতেও পারেন সেটার দেখাও মিলল লিভারপুল সমর্থকদের। কেউ কেউ প্রিয় কোচের সঙ্গে আনন্দে ফেলেছেন দুই ফোঁটা চোখের জলও!

বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়েছে চেলসি। এই দুদলের জয়-পরাজয় নিয়ে যতটা চিন্তায় ছিল তাদের সমর্থকেরা, তার অনেক বেশি মনোযোগী ছিল লিভারপুলের লাল সমর্থকরা। মনোযোগ দিয়ে খেলা দেখা সার্থক হয়েছে তাদের, চেলসির কাছে হেরে ৩০ বছর পর লিভারপুলের হাতে শিরোপা ওঠা দেখেছে ম্যানসিটি।

ম্যানসিটি যখন হারছে তখন টিভি সেটের সামনে বসে ১৯৯০ সালের পর লিভারপুলকে শিরোপার স্বাদ পাইয়ে দেয়ার প্রধান কাণ্ডারি ক্লপ। খেলা শেষ হওয়া মাত্রই ভিডিও কলে ক্লপের অনুভূতি জানতে চেয়েছে স্কাই স্পোর্টস। অনুষ্ঠানে আরও ছিলেন লিভারপুল কিংবদন্তি কেনি ডালগ্লিশ ও গ্রায়েম সোনেস।

ভিডিও কলে ক্লপ আবেগে বাধ দিতে পারেননি। কেঁদেছেন, কাঁদিয়েছেন। শিরোপা জয়ের কৃতিত্ব ভাগ করে দিয়েছেন সবার মাঝে, ‘কেনি এটা আপনার জন্য। জানি একটা শিরোপার জন্য আপনাদের ৩০ বছর অপেক্ষা করতে হয়েছে। এটা স্টিভেন জেরার্ডের জন্য, যাকে অনেকটা সময় অপেক্ষায় থাকতে হয়েছে।’

‘আমার জন্য দলকে অনুপ্রাণিত করা সহজ ছিল, কারণ দলটার গভীর একটা ঐতিহ্য আছে। ৯০ মিনিট ধরে ম্যানসিটির খেলা দেখাটা ছিল ভীষণ ভাবনার।’

‘এটা আমার খেলোয়াড়দের জন্য অনন্য এক অর্জন। গত দুবছর ধরে তারা যা করেছে তা অভাবনীয়।। সত্যি বলতে আমাকে ৩০ বছর অপেক্ষা করতে হয়নি। আমি লিভারপুলে আছি সাড়ে তিন বছরের মতো। গত বছরের আগে আমরা তেমন সুযোগই পাইনি।’

আনন্দ আর খুশিতে করোনা ভুলে দর্শকরা যেন বাইরে বের না হয়ে আসে সেদিকেও লক্ষ্য রাখতে অনুরোধ করেছেন ক্লপ, ‘আমি আশা করবো আপনারা বাড়িতেই থাকবেন। চাইলে উঠোনেও নামতে পারেন। তবে এরবেশি না। নিজের মন আর হৃদয় দিয়ে শিরোপা উদযাপন করুন। আমি বলছি, ভালো লাগবেই।’

Tags: ইপিএল-২০২০ইংলিশ প্রিমিয়ার লিগক্লপচেলসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুলশিরোপা
Previous Post

তাদের টিকে থাকার লড়াই

Next Post

করোনাকাল: সপ্তমবারের মতো চলচ্চিত্রের অস্বচ্ছল কর্মীদের পাশে শিল্পী সমিতি

Next Post
শিল্পী সমিতির উদ্যোগে চলচ্চিত্র শিল্পীদের জন্য খাদ্য সহায়তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাকাল: সপ্তমবারের মতো চলচ্চিত্রের অস্বচ্ছল কর্মীদের পাশে শিল্পী সমিতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে ‘অপপ্রচার চলছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT