চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়নশিপও পারছে না ভারত-পাকিস্তানকে কাছে টানতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 27, এপ্রিল 2018
in ক্রিকেট, স্পোর্টস
A A

দুই ধাপের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপ শুরু হবে ২০১৯ সালে। যাতে সবগুলো দেশকে একে অপরের মুখোমুখি হতে হবে। কিন্তু এমন টুর্নামেন্টেও মুখ ফিরিয়ে রাখছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। নতুন ফিউচার ট্যুরস প্রোগ্রাম তথা এফটিপিতে একে অপরের জন্য সূচিই রাখছে না দল দুটি।

বৈশ্বিক কোন টুর্নামেন্ট ছাড়া একে-অপরের মুখ দেখাদেখি বন্ধ ভারত-পাকিস্তানের। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতার বিষবাষ্প ক্রিকেট পর্যন্ত ছড়িয়ে পড়ায় সম্পর্ক উন্নয়নের কোন উদ্যোগও লক্ষণীয় নয়।

টেস্ট চ্যাম্পিয়নশিপ বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ায় সম্ভাবনা ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যকার সাদা পোশাকের ক্রিকেট মাঠে গড়ানোর। কিন্তু দুদেশের সূচিতে স্পষ্ট হচ্ছে, একমাত্র টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ছাড়া টেস্টেও কোনভাবেই সম্ভব নয় ভারত-পাকিস্তানকে এক করা। ফাইনালে হলে, সেক্ষেত্রেও ম্যাচ হবে নিরপেক্ষ ভেন্যুতে।

আইসিসি প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন নিজেও মানছেন ভারত-পাকিস্তান সম্পর্কের জটিলতার প্যাঁচ খোলা তাদের পক্ষে সম্ভব নয়। একমাত্র দুই দেশের সম্পর্কের উন্নয়নই পারে জটিলতার অবসান ঘটাতে, ‘আসলে ভারত-পাকিস্তান সম্পর্কটা আমরা যা মনে করি তার চেয়ে একটু জটিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ধাপে যে তারা খেলছে না সে বিষয়ে আমি নিশ্চিত।’

র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নয়টি দেশকে নিয়ে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাকি তিন দেশ- আফগানিস্তান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে ব্যস্ত থাকবে একে অপরের সঙ্গে খেলায়। নয়টি দেশ মিলে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলবে মোট ৩৬টি টেস্ট।

Tags: টেস্ট চ্যাম্পিয়নশিপভারত-পাকিস্তান টেস্টলিড স্পোর্টস
Previous Post

তাদের তৈরি ‘রাস্তা’ এখন সবার জন্য উন্মুক্ত

Next Post

সাফটায় ভর করে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব

Next Post
চালবাজ

সাফটায় ভর করে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে শাকিব

পাকিস্তানকে হারিয়েই সেমিতে যেতে হবে বাংলাদেশকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT