চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চ্যানেল আই মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন সৈয়দ আলমগীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:53 অপরাহ্ন 23, ফেব্রুয়ারি 2019
in - সেমি লিড, অর্থনীতি
A A

বাংলাদেশের বিভিন্ন মার্কেটিং বিভাগে নিরলস পরিশ্রমী ও মেধাবী মার্কেটিং গুরুদের সম্মানে চ্যানেল আই সম্প্রতি ঘোষণা দিয়েছিলো ‘চ্যানেল আই দ্য মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’ এর। সেই পরিপ্রেক্ষিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দি মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’।

আর প্রথম আয়োজনের এই পুরস্কারটি পেতে যাচ্ছেন পরিশ্রমী ও মেধাবী মার্কেটিং গুরু সৈয়দ আলমগীর। তিনি এসিআই কনজ্যুমার ব্র্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন।

‘চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দি মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’ এর জুড়ি বোর্ডের সদস্যদের মনোনয়নে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এ জুরি বোর্ডে আছেন সদস্য হিসেবে আছেন প্রফেসর ড. সৈয়দ ফরহাদ আনোয়ার (ডিরেক্টর, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মেহেবুব চৌধুরী (সিইও,প্যাসিফিক টেলিকম বাংলাদেশ লি.) ও  শরিফুল ইসলাম (প্রতিষ্ঠাতা বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম)।

আগামী ২৮ মার্চ ঢাকা ওয়েস্টিন হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে মার্কেটিং গুরু সৈয়দ আলমগীরের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেওয়া হবে।

আয়োজকরা বলছেন, বাংলাদেশের কর্পোরেট জগতে প্রচুর মেধাবী মানুষ আছে যাদের হাত ধরে সে প্রতিষ্ঠানের পণ্যের প্রসার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। একটি প্রতিষ্ঠানের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া এই মেধাবী মার্কেটিয়ানরাই বছরের পর বছর ধরে বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে দেশে ও বিদেশে মানুষের কাছে সুপরিচিত করে আসছেন। বাংলাদেশের পণ্য আজ তাই সুনামের সাথে বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে।

একটা সময় ছিল যখন বিদেশী ব্র্যান্ড আর জিনিসের প্রতি সবার প্রেম ছিল তীব্র। সেই তীব্রতা এত বেশি ছিল যে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড বদলে অন্য কোন দেশের নাম দিয়ে কিছু একটা লিখলেই সেই পণ্যের আবেদন বেড়ে যেত বহুগুণ! কিন্তু সময় বদলেছে। কালের পরিক্রমায় বাংলাদেশের পণ্য আজ গর্বের সাথে দেশে ও বিদেশে মানুষের কাছে আস্থা অর্জন করেছে।

আজ গর্বের সাথে ‘মেড ইন বাংলাদেশ’ লেখা পণ্য বিশ্বের নানান প্রান্তে ছড়িয়ে পড়েছে। আর দেশের পণ্য ছড়িয়ে দিতে কাজ করছে বিভিন্ন ব্র্যান্ডের মার্কেটিং দল। চ্যানেল আই এই রকম নিরলস পরিশ্রমী মেধাবী মার্কেটিং-এর লোকজনের সম্মানে প্রবর্তন করলো ‘চ্যানেল আই বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম দি মার্কেটিং সুপারস্টার অ্যাওয়ার্ড’।

তারা মনে করছেন, মার্কেটিং সুপারস্টারদের অনুপ্রেরণায় বাংলাদেশের পণ্যের প্রসারলাভে আগামী প্রজন্ম আরো নতুন নতুন মার্কেটিং আইডিয়া নিয়ে এগিয়ে আসবে।

Tags: চ্যানেল আই
Previous Post

মেয়েদের প্রিমিয়ার লিগ পিছিয়ে জাতীয় লিগ

Next Post

১০০ কোটির ক্লাবে ‘গালি বয়’

Next Post

১০০ কোটির ক্লাবে 'গালি বয়'

বঙ্গবন্ধু টানেল: রোববার খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT