চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই প্রাঙ্গণে ‘নজরুল মেলা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 25, মে 2022
in বিনোদন
A A
চ্যানেল আই প্রাঙ্গণে নজরুল মেলার উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। বরাবরের মতোই সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে ‘নজরুলজয়ন্তী’। বিশেষ এই দিনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে চ্যানেল আইতেও। চ্যানেল আই প্রাঙ্গণে বসেছে ঐক্য.কম.বিডি চ্যানেল আই ‘নজরুল মেলা’।

‘নজরুল মেলা’য় চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, যে মানুষগুলো তাদের ভাবনা ও কর্ম দিয়ে আমাদের বাঙালি চেতনাকে সমৃদ্ধ করেছেন, অবশ্যই তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম।’ তিনি জানান, এবছরের নজরুল মেলায় নজরুল গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য নজরুল ইন্সটিটিউটকে বিশেষ সম্মাননা জানানো হবে।

‘নজরুল মেলা’-তে ভিডিও মেসেজের মাধ্যমে ছিলেন ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু। শ্রদ্ধাভরে কাজী নজরুল ইসলামকে স্মরণ করে মুকিত মজুমদার বাবু বলেন, ‘কাজী নজরুল ইসলামকে যত বেশি স্মরণ করবো, তার সাহিত্য নিয়ে যত বেশি চর্চা করবো, ততই তা আমাদের সবার মাঝে ছড়িয়ে যাবে। তার থেকে অনেক শেখার আছে।’

চ্যানেল আই’র আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন বলেন, ‘মুক্তিযুদ্ধে যার লেখা সবচেয়ে বেশি সাহায্য করেছেন, তিনি ছিলেন কাজী নজরুল ইসলাম। দ্রোহের বাইরেও তার লেখায় সবচেয়ে বেশি যে জিনিসটি ছিল তা হলো ন্যায় আর সাম্যের কথা। সবসময়ে মানুষের কল্যাণের কথা, সমতার কথা বলেছেন তিনি।’

বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী সাহিত্যিক, নজরুল বিশেষজ্ঞ ও নজরুল সঙ্গীতশিল্পীবৃন্দ এবং চ্যানেল আইয়ের পরিচালকবৃন্দ।

সারাদিন গান, কবিতা, নৃত্যের ঝংকারে কবিকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে ‘নজরুল মেলা’য়। নজরুল সঙ্গীত শিল্পী, গবেষক এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি উৎসব মুখর করেছে আয়োজনটিকে। মেলায় বসেছে বইয়ের স্টল।

নজরুল মেলা সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। উপস্থাপনা করেছেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ। পরিচালনা করেছেন আমীরুল ইসলাম।

Tags: কাজী নজরুল ইসলামজহির উদ্দিন মাহমুদ মামুননজরুল মেলানজরুলজয়ন্তীমুকিত মজুমদার বাবুলিড বিনোদনশাইখ সিরাজ
Previous Post

পদ্মা পাড়ে উৎসবের আমেজ

Next Post

পুঁজিবাজার ক্রমশ অস্থির

Next Post
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ভবনের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজার ক্রমশ অস্থির

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে দৌড়াচ্ছে, খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইশ পেরিয়ে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT