চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ে বাংলা খেয়াল উৎসব ২০১৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 30, জানুয়ারি 2018
in বিনোদন
A A
চ্যানেল আইয়ে শুরু হচ্ছে খেয়াল উৎসব

বুধবার (৩১ জানুয়ারি) শুরু হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব ২০১৮’। বিকাল সোয়া পাঁচটায় শুরু হয়ে এ উৎসব চলবে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত। পুরো উৎসব স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘প্রতি বছর উৎসব আরও উন্নত হচ্ছে। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগসহ আরও ৩৫টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন এ উৎসবে। শুদ্ধ সংগীত বিকাশে উচ্চাঙ্গ সংগীত ও খেয়াল কাজ করে যাচ্ছে। এটি সংগীতের এমন শাখা যার সাথে সাধারণ দর্শকের সরাসরি সম্পৃক্ততা অনেক কম। চ্যানেল আই সেই সম্পৃক্ততা বাড়াতে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বাংলা খেয়াল নিয়ে উৎসব আয়োজনের পরিকল্পনা রয়েছে’।

উৎসবের অন্যতম আয়োজক, বাংলা খেয়াল স্রষ্টা, সংগীতজ্ঞ ও ‘সংস্কৃতি কেন্দ্র’র চেয়ারম্যান আজাদ রহমান বলেন, ‘এবার ২০০ জন নবীন শিক্ষার্থী এ উৎসবে অংশ। আগে যে খেয়াল মানুষ শুনত না, চ্যানেল আই এর কল্যাণে গত তিন বছর উৎসবের কারণে অনেক নবীন শিল্পীরা খেয়ালে আগ্রহী হচ্ছেন। বাংলা খেয়ালের বিকাশে এই উদ্যোগ প্রশংসনীয়। বাংলা খেয়াল শুধু বাংলা শব্দ নয়, বাংলা দর্শন ধারন করে’।

সংস্কৃতি কেন্দ্র’র সচিব সেলিনা আজাদ বলেন, চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ এমন আয়োজনের জন্য। ভবিষ্যতে উৎসবে অংশগ্রহণকারীদের পরিমাণ আরও বাড়বে বলে আশা করি’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড. অসিত রায়, অনিল কুমার সাহা, ড. নাশিদ কামাল, ড.হারুনুর রশীদ, ওস্তাদ করিম শাহাবুদ্দিন, ড. পদ্মিনী দে, আলিফ প্রমুখ।

চতুর্থ বারের মতো অনুষ্ঠিতব্য এবারের খেয়াল উৎসবে অংশ নেবেন  সংগীতজ্ঞ আজাদ রহমান, ড. নাশিদ কামাল, ড. লিনা তাপসী খান, ফেরদৌস আরা, বিজন চন্দ্র মিস্ত্রী, হারুনুর রশীদ, প্রিয়াঙ্কা গোপ, আলিফ, গাজী আব্দুল হাকিম, ফিরোজ খান, লিত্ত জে বাড়ৈ প্রমুখ।

‘বাংলা খেয়াল উৎসব ২০১৮’ উপস্থাপনা করবেন দিলরুবা সাথী ও মৌসুমী বড়ুয়া। প্রযোজনায় থাকবেন অনন্যা রুমা।

Tags: আজাদ রহমানশাইখ সিরাজ
Previous Post

টাঙ্গাইলে বাস নদীতে, আহত ২৫

Next Post

‘যেভাবে পেয়েছি সেভাবে পেতে চাইনি’

Next Post

‘যেভাবে পেয়েছি সেভাবে পেতে চাইনি’

ছয় মামলায় আগাম জামিন পেলেন মাহমুদুর রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT