চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই অনলাইন প্রথম ফেসবুক লাইভে বাংলাদেশের ফুটবল

রেজাউল করিম by রেজাউল করিম
2:22 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2016
in স্পোর্টস
A A

এই প্রথম ফেসবুক লাইভে ছিল চ্যানেল আই অনলাইন। আলোচনার বিষয় ছিল বাংলাদেশের ফুটবল। ‘কোন পথে বাঙালির প্রাণের খেলা ফুটবল’ বিষয়ে লাইভে বাংলাদেশের ফুটবলের অতীত, বতর্মান ও ভবিষ্যত নিয়ে আলোচনা হয়। চ্যানেল আই অনলাইনের ডিজিটাল অ্যান্ড মাল্টিমিডিয়া এডিটর তৌফিক আহমেদের সঙ্গে আলোচনায় ছিলেন চ্যানেল আই সংবাদের স্পোর্টস ইনচার্জ সাইদুর রহমান শামীম।

আলোচনায় উঠে আসে বাংলাদেশ জাতীয় ফুটবল (পুরুষ) দল ও অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের সাম্প্রতিক সময়ের দুই বিপরীতমুখী পারফরম্যান্সের কথা। তিন দশক আগে যে মালদ্বীপকে ৮ গোলের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, সেই বাংলাদেশ সম্প্রতি মালদ্বীপের কাছে ৫ গোলে হেরে অসহায় আত্মসমর্পণ করেছে।

মেয়েদের সাফল্যের মধ্যে জাতীয় দলের হারে সাবেক ফুটবলার থেকে শুরু করে সমাজের নানা স্তরের মানুষসহ ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। এই বিষয়ে সাইদুর রহমান শামীম বলেন, একজন ফুটবলপ্রেমী হিসেবে এই দুটি বিষয়ে আমি বিস্মিত, আনন্দিত এবং একই সাথে শঙ্কিত।

একটা সময় দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশ বেশ শক্ত অবস্থানেই ছিল। কিন্তু বাংলাদেশ ফুটবলের ক্রমাগত নিম্নমুখীতার কথা উল্লেখ করে সাইদুর রহমান বলেন, বাংলাদেশের ফুটবল নিয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাদের কাজে আমি কোনো আশা দেখছি না।

মেয়েদের সাফল্যের কথা উল্লেখ করে শামীম বলেন, তাদের সাফল্যে অন্যদের মতো আমি আনন্দিত। তবে ঘর পোড়া গরু তো সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। দেশের ফুটবলের যে অবস্থা তাতে এই সাফল্য কতটুকু ধরে রাখা যাবে সেটা নিয়ে সন্দিহান।

আলোচনায় উঠে আসে ক্রিকেট ও ফুটবলের তুলনা। বৈশ্বিকভাবে ফুটবলে যে অনেক এগিয়ে এবং সেটা নিয়ে বাংলাদেশের তেমন কোনো পরিকল্পনা নেই তাও তুুলে ধরেন আলোচকরা

তারা বলেন, ইউরোপ-ল্যাটিন আমেরিকার তুলনায় এশিয়াই অনেক পিছিয়ে। সেখানে বাংলাদেশের অবস্থান একেবারে নীচের দিকে। বাংলাদেশের ভাল করতে হলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনাসহ অনেক বেশি গতিতে এগোতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে ভাল ফল পাওয়া যায় তার উদাহরণ হিসেবে বাংলাদেশের ক্রিকেটকে তুলে ধরেন সাইদুর রহমান শামীম। ক্রিকেট পরিকল্পনা ফুটবলের ক্ষেত্রেও প্রয়োগ করা যায় বলে মত দেন তিনি।

তবে বাংলাদেশের ফুটবল বর্তমানে যে অবস্থায়ই থাকুক না কেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে এই ফুটবল ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন আলোচকরা

চ্যানেল আই অনলাইনের লাইভ অনুষ্ঠানকে একটি ভাল উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়ে দর্শকরা তাদের মতামত জানান। বাংলাদেশেরর ফুটবলের বর্তমান দুরবস্থার জন্য ফুটবল ফেডারেশনের পরিকল্পনাহীনতা এবং নিষ্ক্রিয়তার সমালোচনা করেন ফেসবুক লাইভের দর্শকরা।

Tags: চ্যানেল আই অনলাইনফেসবুকফেসবুক লাইভ
Previous Post

আমি সংখ্যা ভুলে যাই

Next Post

টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Next Post

টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

শ্রমিক মারা গিয়েছে, মানুষ নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT