চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার টিভি পর্দায় আলোচিত ‘ঊনপঞ্চাশ বাতাস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 15, মে 2021
in বিনোদন
A A
অভিনেত্রী এক নারায়ণগঞ্জের সিনেস্কোপে ‘ঊনপঞ্চাশ বাতাস’ সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ সাত দিনব্যাপী নতুন সাত বাংলা ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার! এরই ধারাবাহিকতায় ঈদের তৃতীয় দিন (রবিবার) সকালে দেখানো হবে গেল বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’।

নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত এই ছবিটি দেখা যাবে রবিবার সকাল ১০টা ১৫ মিনিটে।

‘রেড অক্টোবর ফিল্মস’ এর ব্যানারে নির্মিত ‘ঊনপঞ্চাশ বাতাস’। গেল বছর রাজধানী শহরের স্টার সিনেপ্লেক্স এর তিন শাখা, যমুনা ব্লকবাস্টার ও বন্দরনগরী চট্টগ্রাম সিলভার স্ক্রিনে মুক্তি পায়। এরপর ধীরে ধীরে দেশের আরো কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

টানা কয়েক সপ্তাহ প্রেক্ষাগৃহে চলার পর দেশের গণ্ডি পেরিয়ে অস্ট্রেলিয়ার একাধিক শহরেও দেখানো হয় ছবিটি। প্রশংসা জুটে প্রবাসী বাঙালি দর্শকদেরও। শুধু তাই নয়, চলতি বছরে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর ১৯তম আসরেও ছবিটি প্রশংসার পাশাপাশি পুরস্কার অর্জন করে নেয়।

করোনাকালে ঝুঁকি নিয়ে প্রেক্ষাগৃহে নতুন ছবি মুক্তি দিয়ে সাহসীকতার পরিচয় দেন এই ছবির নির্মাতা ও প্রযোজক। মুক্তির পর দর্শকেরও অভাবনীয় সাড়া পায় ছবিটি।

‘ঊনপঞ্চাশ বাতাস’-এ জুটি বেধে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শারলিন ফারজানা। কাহিনীর পাশাপাশি প্রশংসাও কুড়ায় এই জুটির অভিনয়। ছবিতে এছাড়া আরো অভিনয় করেছেন ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, খায়রুল বাশার, ফারিয়া শামস সেওতি প্রমুখ।

দ্রোহের মন্ত্রে ভালোবাসার কথা বলেন মাসুদ হাসান। কাজে। কর্মে। পরম ভালোবাসায় যে দ্রোহের মূর্তি তিনি এঁকেছেন তার সমস্ত সৃষ্টিকর্মে। ছবি থেকে গান কিংবা ভিজ্যুয়াল ফিকশনে। সব জায়গায়। নাটক, টেলিছবি আর বিজ্ঞাপনচিত্র! যে জীবন ফড়িংয়ের, ধুলোর মানুষ-মানুষের ঘ্রাণ, ফসিলের কান্না, কালো বরফ জমাট অন্ধকার কিংবা থতমত এই শহরের মতো কতো কতো গল্প আর চরিত্ররা যে জীবন পেয়েছে তার হাত ধরে!

Tags: ইনামুল হকইমতিয়াজ বর্ষণইলোরা গহরঈদ ২০২১ঊনপঞ্চাশ বাতাসখায়রুল বাশারচ্যানেল আইটেলিভিশন প্রিমিয়ারনাটকপ্রিমিয়ারফারিয়া শামস সেওতিমানস বন্দোপাধ্যায়মাসুদ হাসানমাসুদ হাসান উজ্জ্বলরবিবারলিড বিনোদনশারলিন ফারজানাসিনেমা
Previous Post

শিশুদের টিকা না দিয়ে অন্য দেশে ভ্যাকসিন দিন: ডব্লিউএইচও

Next Post

বেপরোয়া লেগুনাকে রক্ষা করতে গি‌য়ে যাত্রীবা‌হী বাস খা‌দে

Next Post
বেপরোয়া লেগুনা দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বেপরোয়া লেগুনাকে রক্ষা করতে গি‌য়ে যাত্রীবা‌হী বাস খা‌দে

শিমুলিয়া ফেরিঘাটে ঘরমুখী যাত্রীর ভিড়, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিমুলিয়া-বাংলাবাজার রুটে আজও ঘরমুখী যাত্রীর চাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT