চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন: ৮ দিনে নতুন ১৫ নাটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 16, জুলাই 2021
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ঈদ নাটক সিরিজের ছবি, বিভিন্ন নাটকের দৃশ্য ও অভিনেতা-অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনার কারণে বছরব্যাপী বেদনায় আচ্ছন্ন পৃথিবী। তবুও থেমে নেই আনন্দ উৎসব। সামনে ঈদ-উল-আযহা। দর্শকদের সাথে এ আনন্দের ভাগিদার হতে চায় চ্যানেল আই।

এতো প্রতিকুলতার মধ্যেও ঈদ-উল-আযহায় চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে জনপ্রিয় অভিনয়শিল্পীদের অভিনীত এবং খ্যাতিমান রচয়িতা ও নির্মাতাদের পরিচালনায় ১৫ নাটক।

নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত:

ঈদের আগের দিন: রেজানুর রহমানের নাটক ‘লকডাউনের ভালোবাসা’। প্রচার হবে ঈদের আগের দিন রাত ৭টা ৫০ মিনিটে।

ঈদের দিন: নাটক ‘হ্যালো শুনছেন’। রচনা রাশাত রহমান জিকো। পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে।

ঈদের রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘লা পেরুজের সূর্যাস্ত’। মূল গল্প রাবেয়া খাতুন। রচনা মাসুম শাহরিয়ার এবং পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে নিরব, মারিয়া নূর, নিশাত প্রিয়ম, মামুনুর রশীদ, দিলারা জামান প্রমুখ।

ঈদের ২য় দিন: নাটক ‘রঙিলা ফানুস’। রচনা জান্নাতুল ফেরদৌস লাবন্য ও পরিচালনা শিহাব শাহিন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নুর প্রমুখ। দেখানো হবে ঈদের দ্বিতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

এদিন রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘পরগাছা’। রচনা বৃন্দাবন দাস ও পরিচালনায় সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অথৈ, বৃন্দাবন দাস, শাহনাজ খুশি প্রমুখ।

ঈদের ৩য় দিন: নাটক ‘দ্বিতীয় সূচনা’। রচনা ও পরিচালনায় ভিকি জাহেদ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, ইন্তেখাব দিনার প্রমুখ। প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘শোকসভা’। রচনা ইশতিয়াক অয়ন ও পরিচালনা সঞ্জয় সমদ্দার। অভিনয়ে অপূর্ব, তাসনিয়া ফারিণ, মুনিরা মিঠু, রাশেদ মামুন অপু, মৌরি মৌ প্রমুখ।

ঈদের ৪র্থ দিন: নাটক ‘ভাগ্যক্রমে’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ। প্রচার হবে ঈদের ৪র্থ দিন রাত ৭টা ৪৫ মিনিটে।

একই রাত ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ক্রাইম পার্টনার’। রচনা শফিকুর রহমান শান্তুনু ও পরিচালনায় নাজমুল রনি। অভিনয়ে জোভান, তানজিন তিশা প্রমুখ।

ঈদের ৫ম দিন: ‘স্বপ্নের নায়িকা’। রচনা রাসেল আযম ও পরিচালনা রাফাত মজুমদার রিংকু। অভিনয়ে তৌসিফ, পায়েল প্রমুখ। নাটকটি প্রচার হবে ঈদের ৫ম দিন রাত ৭টা ৪৫ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘হার্ট টু হার্ট’। রচনা শফিকুর রহমান শান্তুনু ও পরিচালনা বি ইউ শুভ। অভিনয়ে অপূর্ব, সারিকা প্রমুখ।

ঈদের ৬ষ্ঠ দিন: নাটক ‘আইন’। রচনা ও পরিচালনায় গিয়াসউদ্দিন সেলিম। অভিনয়ে জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, তানজিনা হক মাইশা প্রমুখ। দেখানো হবে ঈদের ৬ষ্ঠ দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘ফরেন বাবুর্চি’। রচনা কুদরত উল্লাহ ও পরিচালনায় অলোক হাসান। অভিনয়ে তৌসিফ মাহবুব, নাদিয়া নদী, তানজিম হাসান প্রমুখ।

ঈদের ৭ম দিন: নাটক ‘ওয়ান সাইডেড লাভ’। রচনা মাহমুদ মাহিন ও সৌরব ইশতিয়াক। পরিচালনায় মাহমুদ মাহিন। অভিনয়ে জোভান, পায়েল প্রমুখ। দেখানো হবে ঈদের ৭ম দিন রাত ৭টা ৪০ মিনিটে।

একই রাতে ৯টা ৩৫ মিনিটে দেখানো হবে নাটক ‘যত্ন’। রচনা ও পরিচালনায় মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে তৌসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ।

Tags: অথৈঅপূর্বআফরান নিশোইন্তেখাব দিনারচঞ্চল চৌধুরীচ্যানেল আইতানজিন তিশাতৌসিফনাটকপায়েলবৃন্দাবন দাসমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশাহনাজ খুশিসাবিলা নূর
Previous Post

মোস্তাফিজ নেই, শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Next Post

আইসিইউতে ফকির আলমগীর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্ত্রী

Next Post
আইসিইউতে থাকা ফকির আলমগীরের ছবি, দেশবাসীর জন্য দোয়া চাইলেন স্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

আইসিইউতে ফকির আলমগীর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন স্ত্রী

রূপগঞ্জে ব্যবসায়ীদের জন্য ঝুঁকি এড়ানোর পরামর্শ দিচ্ছেন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

'কারাবন্দি ও মুক্তি দিবস রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মুক্তি দিবস পরিচয় পেয়েছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT