চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আইয়ের আড্ডায় মিম-মিমির সঙ্গী ঋতুপর্ণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 27, জুলাই 2018
in বিনোদন
A A

সম্প্রতি নাচের একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। চ্যানেল আইয়ের আমন্ত্রণে এলেও ‘জ্যাম’ নামের একটি সিনেমার মহরত অনুষ্ঠানেও অংশ নিতে দেখা গেছে তাকে। এই ছবিতে অভিনয়েরও কথা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তবে আসছে ঈদে চ্যানেল আইয়ের পর্দায় বাংলাদেশের দুই প্রজন্মের দুই অভিনেত্রীর সঙ্গে আড্ডায় অংশ নিতে দেখা যাবে তাকে।

নাচের অনুষ্ঠান, ‘জ্যাম’ ছবির মহরতে অংশ নেয়ার পর কলকাতায় ফিরে গেছেন ঋতুপর্ণা। তবে যাওয়ার আগে অংশ নিয়েছেন চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে। যেখানে তার সঙ্গে দেখা যাবে বাংলাদেশের নন্দিত অভিনেত্রী আফসানা মিমি ও এই প্রজন্মের প্রিয়মুখ বিদ্যা সিনহা মিমকে।

অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইয়ের এই বিশেষ অনুষ্ঠানটির নাম ‘তিনকন্যার গল্প’। তিন কন্যার আড্ডার বিষয় ছিল কৈশোরের মধুময় স্মৃতি, প্রেম, ভালোবাসা, তারকা হওয়ার স্বপ্ন পূরণের সাতকাহন ইত্যাদি। উচ্ছ্বাস, আনন্দ আর হাসি জড়ানো কণ্ঠে টানা এক ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই তারকারা। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্বে ছিলেন আফসানা মিমি।

অনুষ্ঠানটি নিয়ে আফসাসা মিমি বলেন, সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক) ইচ্ছাতেই ‘তিনকন্যার গল্প’ অনুষ্ঠানটির উপস্থাপনা করি। ঋতুপর্ণার সঙ্গে আগে পরিচয় ছিলো না, এই অনুষ্ঠানের মাধ্যমে দারুণ একটা আড্ডা হয়েছে আমাদের মধ্যে। আশা করছি ঈদে চ্যানেল আইয়ের অনুষ্ঠান মালায় এই অনুষ্ঠানটি দর্শক পছন্দ করবেন।

Tags: আফসানা মিমিঋতুপর্ণাচ্যানেল আইজ্যামফরিদুর রেজা সাগরবিদ্যা সিনহা মিমলিড বিনোদন
Previous Post

‘ইমরান খানের অধীনে পাকিস্তানের উন্নতি হবে’

Next Post

ঐক্যের কথা বলেও বরিশালে বামদলের প্রার্থী দু’জন কেন?

Next Post
বামদল

ঐক্যের কথা বলেও বরিশালে বামদলের প্রার্থী দু’জন কেন?

সিটি নির্বাচন: জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT