চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চৌধুরী মঈন উদ্দিন ও তারেক রহমানের পর লন্ডনে ‘বড়ভাই’ কাইয়ুম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 পূর্বাহ্ন 29, অক্টোবর 2015
in বাংলাদেশ
A A

বাংলাদেশের পুলিশ খুঁজছে লন্ডনে অবস্থান করা এমন ব্যক্তির সংখ্যা এখন তিন। চৌধুরী মঈনউদ্দিন এবং তারেক রহমানের সঙ্গে ওই তালিকায় যোগ হয়েছে সাবেক ওয়ার্ড কমিশনার এম এ কাইয়ুমের নাম।

প্রবাসীরা জানিয়েছেন, ঢাকায় ইতালির নাগরিক টাভেলা সিজার হত্যাকাণ্ডের নির্দেশদাতা সম্ভাব্য ‘বড়ভাই’দের একজন হিসেবে বিএনপি নেতা ও সাবেক কমিশনার এম এ কাইয়ুম লন্ডনে অবস্থানের পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন।

সিলেটটুডে.২৪.কম তার একটি ছবি প্রকাশ করে জানিয়েছে, বিএনপির ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক কাইয়ুম একজন সঙ্গিসহ বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টায় পূর্ব লন্ডনে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।

এগারো দিন ধরে এম এ কাইয়ুম লন্ডনে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ওই সূত্রগুলো বলছে, মালয়েশিয়া হয়ে লন্ডনে চলে গেছেন কাইয়ুম।

তবে বুধবার প্রথম প্রকাশ্যে আসার আগে তিনি আনুষ্ঠানিকভাবে তার লন্ডনে অবস্থানের না জানালেও কয়েকটি গণমাধ্যমকে তিনি বলেছেন, টাভেলা সিজার হত্যাকাণ্ডে তাকে জড়িয়ে যে কথা বলা হচ্ছে তা ভিত্তিহীন এবং রাজনৈতিক ষড়যন্ত্রমূলক।

তিনি অভিযোগ করেছেন, তার ছোট ভাইকে পুলিশ ধরে নিয়ে নির্যাতন করছে। তার পরিবারও চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। তার ভবিষ্যত কী এবং কোথায় থাকবেন তা নিয়েও চরম উৎকন্ঠায় সময় পার করছেন তিনি।

টাভেলা সিজার হত্যাকাণ্ডে সন্দেহভাজন চারজনকে গ্রেফতারের পর তারা এক বড়ভাই’র নির্দেশে ওই খুন করে বলে পুলিশ জানানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, সম্ভাব্য ‘বড়ভাই’দের একজন এম এ কাইয়ুম। তাকে গ্রেফতার করা হলে সবকিছু পরিস্কার হবে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তবে পুলিশ তাকে আটক করার আগেই তিনি লন্ডনে পাড়ি জমান।

লন্ডনে অবস্থান করা কাইয়ুম তৃতীয় ব্যক্তি যাকে বাংলাদেশের পুলিশ খুঁজছে। তার বিরুদ্ধে এখনো ইন্টারপোলের মাধ্যমে কোনো রেড নোটিশ জারি করা না হলেও অন্য দু’জনের নামে রেড নোটিশ জারি আছে।

তারা হলেন: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া চৌধুরী মঈনউদ্দিন এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

Tags: টাভেলা সিজারবিদেশী খুনবিদেশী হত্যা
Previous Post

টিয়া পাখি প্রেমী ‘বার্ডম্যান’ শেখরের অনন্য কীর্তি (ভিডিও)

Next Post

প্রোটিয়া নারী দলের সফর সূচি চূড়ান্ত

Next Post

প্রোটিয়া নারী দলের সফর সূচি চূড়ান্ত

কক্সবাজারে জাহাজ ভাসা উৎসবে সম্প্রীতির মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT