চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোটের ছোবলে রিয়ালের রক্ষণের ডানপ্রান্তে ‘মহাশশ্মান’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 03, অক্টোবর 2020
in ফুটবল, লিড স্পোর্টস, স্পোর্টস
A A
রিয়ালের খেলোয়াড় বল দখলের জন্য দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাত্রই শুক্রবারে রাইটব্যাক দানি কারবাহালের চোটের দুঃসংবাদ দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ডিফেন্ডার দুই মাসের আগে মাঠে ফিরতে পারছেন না বলে জানিয়েছে ক্লাবটি।

শনিবার জানা গেলো আরও খারাপ খবর। কারবাহালের অনুপস্থিতিতে রক্ষণের ডানপ্রান্তে যাকে নামানোর কথা জিনেদিন জিদানের,সেই আলভারো ওদ্রিজোলা নিজেও এখন বিপদে ফেলেছেন রিয়ালকে। সেদিন সকালে রিয়াল জানিয়েছে কাফ মাসলের চোট আছে বিকল্প রাইটব্যাকের।

‘চিকিৎসকদের পরীক্ষার পর জানাতে হচ্ছে যে আমাদের খেলোয়াড় আলভারো ওদ্রিজোলার বাঁ পায়ের কাফ মাসলে চোট পেয়েছে। তাকে এখন পর্যবেক্ষণে রাখা হবে’, শনিবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে রিয়াল।

গত মৌসুমে বায়ার্ন মিউনিখে ধারে খেলার সময় বেশিরভাগটা সময় এই চোটের কারণেই সাইড বেঞ্চে কাটাতে হয়েছে ওদ্রিজোলাকে। এ মৌসুমে ফিরেছেন বার্নাব্যুতে। তার চোট সমস্যা আছে জেনেও কোনো বিকল্পের খোঁজ করেনি রিয়াল, এখন তারই খেসারত দিতে হচ্ছে তাদের।

রাইটব্যাকে শূন্যতা পূরণ করতে হলে এখন তিন বিকল্প আছে জিনেদিন জিদানের হাতে, যদিও কোনটাই আসল সমাধান নয়। সেন্ট্রালব্যাক নাচোকে ডানপ্রান্তে ব্যবহার করতে পারেন রিয়াল কোচ। স্প্যানিশ ডিফেন্ডার ডান-বাম, রক্ষণের মাঝ প্রান্তে সমান সাবলীল।

আরেক বিকল্প হলেন লুকাস ভাসকুয়েজ। রাইট উইঙ্গার হিসেবে খেলা ভাসকুয়েজকে তাহলে বারবার নীচে নেমে আসতে হবে, আবার আক্রমণভাগের ডানপ্রান্তটাকেও দেখতে হবে।

ভাসকুয়েজকে যদি রাইটব্যাকে খেলতে হয় তাহলে লেফটব্যাকের একটু উপরে খেলতে হবে ফারল্যান্ড মন্ডিকে। যদিও লেফটব্যাকের জায়গাটা মার্সেলোর জন্যই বরাদ্দ। মন্ডি তখন খানিকটা উপরে উঠে যাবেন আর ভাসকুয়েজের ফাঁকা জায়গাটা পূরণ করতে হবে তাকে।

রবিবার রাতে লেভান্তের মাঠে খেলতে যাবে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের আগে চোট নিয়ে ভালোই বিপদে আছে লস ব্লাঙ্কোসরা। এডের মিলিতাও, এডেন হ্যাজার্ড, টনি ক্রুসরা আগে থেকেই চোটে পড়ে আছেন। এবার তাদের সঙ্গে যোগ হলো কারবাহাল, অদ্রিজোলার নামও।

Tags: রিয়াল মাদ্রিদ
Previous Post

লক্ষ্মীপুরের ডাকাতিয়া নদীর ভাঙনরোধে স্পার্ক বাঁধ নির্মাণ শেষ হয়েছে

Next Post

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলা: ৩ আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি

Next Post
এমসি কলেজে নববধু ধর্ষণ মামলার আসামিদের রিমান্ডে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলা: ৩ আসামির স্বীকারোক্তিমুলক জবানবন্দি

বাংলাদেশ ক্রিকেটার ব্যাট হাতে, অন্য খেলোয়াড় পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় ২২ ঘণ্টা কোমায় আফগান ওপেনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT