চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসি বিক্রির অনুমতি দিলো যুক্তরাজ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 25, মে 2022
in ফুটবল, স্পোর্টস
A A
Chelsea Football Club stadium exterior in London with club signage and banners. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে প্রিমিয়ার লিগের দল চেলসির মালিক রোমান আব্রামোভিচকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য সরকার। এরপর চেলসি লিগ মৌসুম শেষ করলেও ক্লাবটি বিক্রি করতে পারেননি রাশিয়ান ধনকুবের। সবশেষ খবর, চেলসি বিক্রির লাইসেন্স দিয়েছে যুক্তরাজ্য সরকার।

যুক্তরাজ্যে নিষিদ্ধ হওয়ার পরপরই চেলসি বিক্রির ঘোষণা দেন আব্রামোভিচ। জানিয়েছিলেন, ক্লাব বিক্রির সমস্ত অর্থ দাতব্য সংস্থায় দান করবেন। যে অর্থে সহযোগিতা করা হবে ইউক্রেনে মানবিক সাহায্য প্রার্থীদের।

এরপর ক্লাবটি কিনতে আগ্রহ দেখিয়েছে বেশ ক’জন ধনকুবের। তাদের মধ্যে সর্বোচ্চ দর হেঁকেছিলেন আমেরিকান ব্যবসায়ী টড বোহেলি। ৪.২৫ বিলিয়ন ইউরোয় চেলসি কেনার পথে ছিলেন তিনি। কিন্তু সেসময় আব্রামোভিচকে ক্লাব বিক্রি করতে অনুমতি দেয়নি যুক্তরাজ্য।

বুধবার ইউকে সরকারের পক্ষ থেকে ক্লাব বিক্রির ব্যাপারে সবুজ সংকেত আসে। সরকারের একজন মুখপাত্র চেলসি ঘিরে নেয়া সরকারের সিদ্ধান্ত জানান।

‘রাতে যুক্তরাজ্য সরকার এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে আমরা লাইসেন্স জারি করতে পারি। যা চেলসি ফুটবল ক্লাব বিক্রির অনুমতি দেয়। আব্রামোভিচ না থাকার পরও চেলসি ফুটবল চালিয়ে যেতে সক্ষম হয়েছে, তা নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করেছে সরকার।’

‘তবে আমরা স্পষ্টত জানি ক্লাবের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ কেবলমাত্র নতুন মালিকের অধীনে সুরক্ষিত হতে পারে। আমরা এখন সন্তুষ্ট যে বিক্রির সম্পূর্ণ আয় আব্রামোভিচ বা অন্যকোনো অনুমোদিত ব্যক্তিকে উপকৃত করবে না। আমরা এখন এটা নিশ্চিত করার চেষ্টা করব যাতে ক্লাব বিক্রয়ের আয় ইউক্রেনে মানবিক কারণে ব্যবহার করা হয়।’

‘এখনকার পদক্ষেপগুলো গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদের ভবিষ্যতকে সুরক্ষিত করবে। চেলসিভক্ত এবং বৃহত্তর ফুটবল সম্প্রদায়কে রক্ষা করবে। প্রয়োজনীয় লাইসেন্সের জন্য আমরা প্রাসঙ্গিক আন্তর্জাতিক অংশীদারদের সাথে আলোচনা করেছি এবং তাদের সকল সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।’

২০০৩ সালে আব্রামোভিচ চেলসি কিনেছিলেন। তার অধীনে বহু সাফল্য রয়েছে ক্লাবটির। চলতি মৌসুমে ৩ নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলা চূড়ান্ত করেছে। এছাড়া এফএ কাপ ও কারাবাও কাপের ফাইনালে খেলেছে, যদিও লিভারপুলের কাছে হেরে গেছে দুবারই।

Tags: আব্রামোভিচচেলসিটড বোহেলিযুক্তরাজ্যলিড স্পোর্টস
Previous Post

কোচের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ খারিজ করল ফিফা

Next Post

পদ্মাসেতু হয়ে যাওয়ায় বিএনপির বুকে বড় জ্বালা: কাদের

Next Post
বাংলাদেশের সংসদ সদস্যের ছবি, পেশাদার ব্যক্তি, formal attire. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতু হয়ে যাওয়ায় বিএনপির বুকে বড় জ্বালা: কাদের

একজন যুবক একজন বৃদ্ধের কাঁধে হাত রাখছেন, সহানুভূতি প্রকাশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স, মেধা, অভিজ্ঞতা, একনিষ্ঠতার সবটুকু করেছি ‘পাপ পুণ্য’তে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT