চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে কাঁপিয়ে দিলো এক ইরানির বাইসাইকেল কিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 অপরাহ্ন 01, জানুয়ারি 2020
in ফুটবল, স্পোর্টস
A A

প্রথম ২৬ ম্যাচে একটিও গোল পাননি। আলিরেজা জাহানবক্সকে তাই সাইডবেঞ্চে বসিয়ে রাখাই যুক্তিযুক্ত মনে করেছিল ব্রাইটন এন্ড হোভ আলবিওন। গত শনিবার বোর্নমাউথের বিপক্ষে গোল করে সেই খরা কাটিয়েছেন এই ইরানি ফরোয়ার্ড।

গোল পেয়ে মাঠেই কেঁদেছেন হুহু করে যা ছুঁয়ে গিয়েছিল মাঠে উপস্থিত সবাইকে। কান্নাতে অভিশাপমুক্ত হয়েছেন কিনা কে জানে, চোখের পানিতে বদলে যাওয়া আলি রেজা বছরের প্রথম দিনে এক অসাধারণ গোলে কাঁপিয়ে দিলেন পুরো ইংলিশ প্রিমিয়ার লিগকে!

২০২০ সালে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ খেলতে পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা ব্রাইটনের মাঠে আতিথ্য নিয়েছিল চতুর্থ স্থানে থাকা চেলসি। ১০ মিনিটে এগিয়ে গিয়ে বছরের প্রথম জয়ের স্বাদ পাওয়ার খুব কাছেও চলে গিয়েছিল ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল। কিন্তু আলিরেজা যেন পণ করেছিলেন ম্যাচের সব আলো নিজের করে নেবেন, ৮৪ মিনিটে তার শূন্যে ভাসা এক বাইসাইকেল কিক মুগ্ধতায় অন্ধ করে দিলো আমেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামের হাজার হাজার দর্শককে!

এমনিতেই শক্তি আর আভিজাত্যে চেলসির যোজন দূর পিছিয়ে ব্রাইটন। এরমধ্যে ১০ মিনিটে অধিনায়ক সেজার আজপিলিকুয়েতা যখন নতুন দশক ও বছরের প্রথম গোলটি করলেন, ধারণা করা হচ্ছিল গোল উৎসবই করতে চলেছে চেলসি।

২৭ মিনিটেই ব্যবধানটা প্রায় দ্বিগুণ করে ফেলেছিলেন ট্যামি আব্রাহাম। তবে কোনরকমে নিজের গায়ে লাগিয়ে সেই শট ফিরিয়ে দেন ব্রাইটন ডিফেন্ডার অ্যাডাম ওয়েবস্টার।

নিজেদের মাঠে আর দর্শকের সামনে দ্বিতীয়ার্ধেই ঘুরে দাঁড়ানো শুরু ব্রাইটনের। ৬৮ মিনিটে অ্যারন মুইয়ের বদলি হিসেবে নেমে দলের আক্রমণের গতি বাড়ান আলিরেজা। ৮০ মিনিটে গোলও প্রায়ই যাচ্ছিলেন। ফ্রি-কিক থেকে পাওয়া বলে তার ফ্লিক কোনরকমে ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক কেপা।

তবে ৮৪ মিনিটে আলিরেজাকে আর কোনভাবেই রুখতে পারেননি চেলসির স্প্যানিশ গোলরক্ষক কেপা। কর্নার থেকে উড়ে আসা বলে প্রথমে হেড করেছিলেন লুইস ডাঙ্ক। সেই বল মাটিতে পড়ার আগেই নিজেকে বাতাসে ভাসিয়ে বাইসাইকেল কিক নেন আলিরেজা। সেই শটে কেপাকে দর্শক বানিয়ে ডানপ্রান্ত ধরে ঠাই নেয় জালে।

হোঁচট খেলেও চেলসির পয়েন্ট টেবিলে স্থানের কোন পরিবর্তন হয়নি, ২১ ম্যাচে ৩৬ পয়েন্টে চারেই আছে তারা। তবে চেলসির মত দলকে রুখে দিয়ে এক পয়েন্ট কেড়ে রাখাটাই মূলত বড় প্রাপ্তি ব্রাইটনের জন্য। ধন্যবাদটা অবশ্যই প্রাপ্য আলিরেজার, কারণ তার পা থেকেই যে এলো নতুন দশকের অন্যতম সেরা গোলটি!

Tags: চেলসিলিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ

Next Post

প্রাইভেটকারের ছাদ কেটে বের করা হলো তাদের লাশ

Next Post
নিহত

প্রাইভেটকারের ছাদ কেটে বের করা হলো তাদের লাশ

মাতিয়া বানু শুকুর তারকাবহুল 'গোল্লাছুট'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT