চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা রূপে ফিরছে মিরপুর স্টেডিয়াম

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
9:00 অপরাহ্ন 08, জুলাই 2017
in স্পোর্টস
A A
চেনা রুপ ফিরে পেয়েছে মিরপুর স্টেডিয়াম

চেনা রুপ ফিরে পেয়েছে মিরপুর স্টেডিয়াম

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের সংস্কার কাজ প্রায় শেষ। দ্বিতীয় দফায় চলছে ঘাস রোপনের কাজ। প্রথম দফায় ঘাস লাগানোর কয়েকদিন পরই পুরনো চেহারায় ফিরতে শুরু করে ‘হোম অব ক্রিকেট’। আরেকবার ঘাস ছাঁটাই করে পুরো মাঠ রোলিং করলেই হয়ে উঠবে খেলার উপযোগী।

জানুয়ারিতে শুরু হয় মাঠের সংস্কার কাজ। মাঠের উপরিভাগ থেকে ছয় ইঞ্চি পরিমাণ মাটি তুলে ফেলা হয় নতুন মাটি। এরপর লাগানো হয় ঘাস। মাটি তোলা ও ঘাস গজানোর মাঝের সময়টায় মাঠের দিকে তাকানোই যাচ্ছিল না! দেখে মনে হয়েছে যেন ধুধু বালুচর। এখন অবশ্য চেনা রূ ফিরেছে মাঠের।

সংস্কার কাজের মধ্যে ছিল মাটি তুলে মাঠের নিচে যেসব পাইপ বৃষ্টির পানি বাইরে সরিয়ে দেয়, সেগুলো পরিষ্কার ও মেরামত করা। মাটির নিচে থাকা জিও ট্যাক্স পাইপ, নেটিং সিস্টেম, বালু-পাথর ঠিকঠাক আছে কিনা; পরখ করা। এরপর নতুন করে বালু মাটি দিয়ে মাঠ ভরাট করে বারমুডা ঘাস লাগানো। এসকল কাজ সম্পন্ন হয়ে গেছে।

রায়েরবাজার এলাকা থেকে আনা দেশিয় বারমুডা ঘাস ব্যবহার উপযোগী করছেন মাঠকর্মীরা

মাঠের সংস্কার কাজে বিসিবির মাঠকর্মীদের সঙ্গে রাত-দিন খেটেছেন ভাড়াটে শ্রমিকরা। মূল কর্মযজ্ঞ  শেষ হওয়ায় এখন কাজটা কেবল মাঠকর্মীদের। বিসিবির ট্রাকে চড়ে রায়েরবাজার থেকে আসছে দূর্বাঘাস।  আয়রণ গেটের (স্টেডিয়ামের ভেতরের অংশে) সামনে বসে সে ঘাস রোপনের উপযোগী করতে ব্যস্ত মাঠকর্মীরা।

উইকেট নিয়ে কাজ না হওয়ায় আর তেমন কোন কাজ নেই সংস্কারের। মাঝমাঠের উইকেটগুলো ছিল সংরক্ষিত। দ্বিতীয় দফায় লাগানো ঘাস বড় হলে তা ছাটাই করে রোলিং করলেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে মাঠ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা জানান, ‘সংস্কার কাজের ফলে মাঠের আউটফিল্ড আরও দ্রুতগতির হবে। ভারী বৃষ্টি হলেও তা থামার পর মাঠ শুকাতে বা খেলার উপযোগী করতে লাগবে মাত্র ৩০ মিনিট। ড্রেনেজ ব্যবস্থা আগের চেয়ে আরও ভালো কাজ করবে।’

সংস্কারের ফলে মাঠে কতটা উন্নতি হলো; সেটি জানা যাবে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টে। গত ১০ মাস মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সবশেষ খেলা হয়েছিল ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট।

Tags: মিরপুর স্টেডিয়াম
Previous Post

জিয়ার পদাঙ্ক অনুসরণ করে এরশাদ রাষ্ট্রপতি হয়েছিলেন: প্রধানমন্ত্রী

Next Post

পুলিশ এবং স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

Next Post

পুলিশ এবং স্ত্রীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চিকুনগুনিয়া

চিকুনগুনিয়া প্রতিরোধে কার্যকর উদ্যোগ আর কবে!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT