চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা মাঠে ‘ফিট’ শুভেন্দুর সাথে ‘আনফিট’ মমতার ‘খেলা’ চলছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:11 পূর্বাহ্ন 01, এপ্রিল 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের ছবি, শুভেন্দু ও মমতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটে ভাগ্য নির্ধারণ হবে বর্তমান মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের। নন্দীগ্রাম থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তারই এক সময়ের রাজনৈতিক সহকর্মী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। যিনি কিছু দিন আগে বিজেপিতে যোগ দিয়েছেন। 

দ্বিতীয় দফা ৩০ আসনে আজ ভোট হলেও সবার নজর নন্দীগ্রামে। এরই মধ্যে ‘হাইভোল্টেজ’ খ্যাতি পাওয়া এই বিধানসভা আসনে মনোনয়নপত্র জমা দিতে এসে পা ‘ভাঙে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই ঘটনায় প্রথমে তিনি বিজেপির চক্রান্ত বললেও পরে ওই বক্তব্য থেকে সরে আসেন। তবে মমতার এই অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘নাটক’ উল্লেখ করে ভোট পাওয়ার কৌশল হিসেবে মন্তব্য করে বিজেপি।

নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নেতা শুভেন্দু অধিকারীর খাসতালুক বলে পরিচিত এই আসনে যে কোনো সহিংসতা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্য।

বৃহস্পতিবার সকালে ভোটের শুরু কিছুক্ষণের মধ্যেই নিজের ভোট দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের এই ভূমিপত্র গাড়িতে করে ভোটকেন্দ্রের দিকে রওনা দিলেও পথে গাড়ি থেকে নেমে মোটরসাইকেলে চেপে ভোট দিতে যান তিনি।

পরে ভোট দিয়ে সাংবাদিকদের শুভেন্দু অধিকারী বলেন, ১০০ বুথে এজেন্ট দিতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। অন্তত অর্ধলাখ ভোটে হারবেন মমতা।

এই নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান দিয়ে শুরু থেকেই মাঠে আছেন মমতা। তিনি তার দীর্ঘদিনে ভোটকেন্দ্র ভবানীপুর থেকে না লড়ে নন্দীগ্রামে লড়ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মমতা বড় ধরণের ঝুঁকি নিয়ে ফেলেছেন। কেননা শুভেন্দু অধিকারীর প্রায় ৪০ বছরের রাজনৈতিক জীবনের পুরো সময়টাই নন্দীগ্রামের মানুষের সাথে আছেন। তাদের কাছে তাই শুভেন্দু ‘ফিট খেলোয়াড়’। আর হঠাৎ আসা মমতা ‘আনফিট খেলোয়াড়’।

এখন দেখা যাক নকআউট এই ম্যাচে কে জেতে আর কে হারে? তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে ২ মে পর্যন্ত।

এদিন ভোট হবে পূর্ব মেদিনীপুরের ৯টি আসনে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের ৯টি বাঁকুড়ার ৮টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪ আসনে ভোট নেওয়া হবে।

করোনাভাইরাস পরিস্থিতিতে ২৯৪টি আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার প্রায় ১ মাস ধরে ৮ দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন। ২৭ মার্চ প্রথম দফায় ভোট হয়েছে ৩০টি আসনে।

এরপর তৃতীয় দফায় ৩১টি আসনে ৬ এপ্রিল, চতুর্থ দফায় ৪৪টি আসনে ৯ এপ্রিল, পঞ্চম দফায় ৪৫টি আসনে ১৭ এপ্রিল ভোট, ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ২২ এপ্রিল, সপ্তম দফায় ৩৬টি আসনে ২৬ এপ্রিল এবং ২৯ এপ্রিল অষ্টম দফায় ৩৫টি ভোটগ্রহণ করা হবে। আগামী ২ মে ভোটের ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

২০১৬ সালে গত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২১১টি আসন পেয়ে এককভাবে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। ওই নির্বাচনে বামদলগুলোর সঙ্গে জোট বেধে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। আর সিপিএম-এর নেতৃত্বে বামদল পেয়েছিল ২৬টি আসন। বিজেপি পেয়েছিল মাত্র ৩টি আসন।

এবার সেই ৩ আসন পাওয়া দলটি দুইশোরও বেশি আসন পাওয়ার টার্গেট করেছে। এরই মধ্যে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়, শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো অনেক প্রভাবশালী নেতারা বিজেপিতে যোগ দিয়েছেন।

সাবেক মন্ত্রী শুভেন্দু অধিকারী গত বছরের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর হাত ধরে তৃণমূলের ১০ জন বিধায়ক ও সাংসদকে সঙ্গে নিয়ে যোগ দেন বিজেপিতে। এরপর তার নেতৃত্বে আরও কিছু নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে আসে।

Tags: শুভেন্দু অধিকারী
Previous Post

রাইমা-শুভশ্রী নয়, সমালোচকের দৃষ্টিতে সেরা জয়া

Next Post

ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজার, আক্রান্ত প্রায় ৯০ হাজার

Next Post
করোনায় মৃতের সংখ্যা বাড়ছে, স্বাস্থ্য কর্মীরা লাশ দাফন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজার, আক্রান্ত প্রায় ৯০ হাজার

দুটি সংবাদ প্রতিবেদকের ছবি, পুরুষ ও নারী, হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ-কনার 'তোমার নামে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT