চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেনা প্রতিপক্ষ বলেই বিশ্বকাপ অভিষেকে আশাবাদী মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:06 অপরাহ্ন 04, মার্চ 2022
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপে অংশ নেয়া আট দলের চারটিই অচেনা বাংলাদেশের মেয়েদের কাছে। সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা যাদের সঙ্গে, সেই সাউথ আফ্রিকা প্রথম ম্যাচের প্রতিপক্ষ। চেনা-জানা প্রোটিয়া মেয়েদের সামনে পাওয়ায় বিশ্বকাপ অভিষেক জয়ে রাঙানোর আশা করছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

নিউজিল্যান্ডের ডানেডিনে ইউনিভার্সিটি ওভাল মাঠে বাংলাদেশ সময় শনিবার ভোর চারটায় শুরু হবে ম্যাচ। স্থানীয় সময় তখন সকাল ১১টা।

২০১১ সালে ওয়ানডে মর্যাদা পাওয়া বাংলাদেশ এপর্যন্ত খেলেছে মাত্র ৪২ ম্যাচ। যার ১৭টিই সাউথ আফ্রিকার বিপক্ষে। যদিও টিম টাইগ্রেস জয় পেয়েছে সবে দু’বার। তারপরও নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে বড় মঞ্চে জয়ের সম্ভাবনা দেখছেন অধিনায়ক।

‘আমাদের জন্য এবং সবার জন্যই প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে আমরা কীভাবে এগোবে, সেটা অনেকটা বোঝা যাবে। জয়ের জন্যই নামব। আমাদের জন্য এটা সুযোগ। কারণ সাউথ আফ্রিকাকে আমরা ভালোভাবে জানি। জয় দিয়ে শুরু করার ভালো একটি সম্ভাবনা তাই আছে।’

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলার সুযোগ পায়নি বাংলাদেশ। বিশ্বকাপেই তাদের সঙ্গে প্রথম দেখা হবে সালমা-রুমানাদের।

বাংলাদেশ দ্বিতীয় সর্বোচ্চ ১১টি ম্যাচ খেলেছে পাকিস্তানের বিপক্ষে। আর কারও সঙ্গেই ম্যাচের সংখ্যায় দুই অঙ্ক ছোঁয়া হয়নি। প্রথম ম্যাচের প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা ভালোভাবেই জানে বাংলাদেশ। বিশ্বকাপের প্রথম ম্যাচটা তাই রাঙানোর স্বপ্ন জ্যোতির।

‘সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা অনেক খেলেছি। তাদের শক্তি সম্পর্কে আমাদের জানা আছে। ওদের পেসারদেরও আমরা খেলেছি। কিছু ধারণা তাই আছে। কিছু হোমওয়ার্ক অবশ্যই করেছি। পরিকল্পনাগুলো ম্যাচে বাস্তবায়ন করতে চাই।’

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ধরতে গিয়ে হাতে চোট পাওয়া জাহানারা আলমকে নিয়ে শঙ্কা কেটে গেছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, এ পেসার ভালো আছেন। সবাই খেলার জন্য ফিট আছেন।

ওয়ানডে মর্যাদা পাওয়ার ১১ বছর পর বিশ্বকাপে অভিষেক হচ্ছে বাংলাদেশের মেয়েদের। অপেক্ষা আর কয়েক ঘণ্টার। বাংলাদেশে ভোরের আলো ফোটার আগেই প্রোটিয়াদের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। নিজেদের প্রথম বিশ্বকাপের রোমাঞ্চকর যাত্রায় রুমানা আহমেদের সামনে রয়েছে অনন্য অর্জনের হাতছানি।

বাংলাদেশের পক্ষে ওয়ানডে সংস্করণে সবচেয়ে বেশি রান ও উইকেট রুমানার। এক হাজার রান ও ৫০ উইকেট শিকারের খুব কাছে রয়েছেন এ অলরাউন্ডার।

৪২ ম্যাচে রুমানা করেছেন ৮৯৩ রান, নিয়েছেন ৪৫ উইকেট। যদি সামনের তিন ম্যাচে ১০৭ রান ও ৫ উইকেট নিতে পারেন, অসাধারণ এক রেকর্ডেই নাম লেখাবেন। দ্রুততম ডাবল ছোঁয়ার রেকর্ডে থাকবেন বিশ্বের তিন নম্বরে।

Tags: জ্যোতিনিগারবাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

Next Post

দেশে স্বর্ণের দাম বাড়ল

Next Post

দেশে স্বর্ণের দাম বাড়ল

অস্ট্রেলীয় ক্রিকেটাররা পাকিস্তানে হতাশ হয়ে মাঠে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে অস্ট্রেলিয়ার হতাশার দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT